admin

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কেউ অন্যায়-অবিচারের শিকার হবেন না

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কেউ অন্যায়-অবিচারের শিকার হবেন না

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাদের দেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিচারব্যবস্থা ছিল পরাধীন। বিগত বছরগুলোতে আইনের শাসনের যে অভাব ছিল, তা দূর করার জন্য জামায়াত দেশের ২৬টি আসনে আইনজীবীদের প্রার্থী করেছে। জামায়াত বারবার অন্যায়, অবিচার ও জুলুমের শিকার হলেও কখনো কাউকে অন্যায়ভাবে আঘাত করে নি।

গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির একটি হলে সিলেট-১ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট শাখার উদ্যোগে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, দেশের সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষায় আইনজীবীদের অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের ভয়ভীতিহীনভাবে কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরিতে সহায়তা করতে হবে আপনাদেরকে। ভবিষ্যতে যদি আমরা ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ আইনজীবীদের সামাজিক ও পেশাগত মর্যাদা পুনরুদ্ধারে সংসদে জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবো। বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এপিপি মো. আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আব্দুল খালিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মো. সামছুল হক, সিনিয়র আইনজীবী এডভোকেট মু. এরশাদুল হক, এডভোকেট মিনহাজ উদ্দিন খান, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগরের সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও এনসিপি সিলেট মহানগরের আহবায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল।

এডভোকেট সালেহ আহমদের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সুচীত নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য রাখেন- এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট মাসহুদ আহমেদ মহসিন, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট ইয়াছিন খান, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট সোলেমান আলী, এডভোকেট বাহারুল ইসলাম, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট রবিউল ইসলাম ও দলিল লেখক ইউনিটের সভাপতি আবু হায়দার প্রমুখ। এর আগে মঙ্গলবার দুপুরে সিলেট কোর্ট প্রাঙ্গণে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা