admin
প্রকাশিত: 3:15 PM, January 28, 2026
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। কারণ, দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়। তিনি গতকাল মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাবেশে বক্তব্যকালে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, ‘হ্যাঁ’ যদি জয়লাভ করে তাহলে গণ-অভ্যুত্থান জিতে যাবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের তিনি একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান। পাশাপাশি আলেম-ওলামায়সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
মাওলানা মামুনুল হক বলেন, শাহজালালের পূণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের ঘাঁটি হিসেবে বিবেচিত হবে। শুধু তাই নয়, আজকের এই জনসভা প্রমাণ করছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ। তারা পুরাতন কাউকে ক্ষমতায় আনতে চায় না। অনেকেই বলছেন সবাইকে দেখেছি এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। দেশে আগামী দিনের রাজনীতি শুধু বাংলাদেশপন্থীদের রাজনীতি চলবে। কারণ, এই দেশ শাহজালালের দেশ।
গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, নির্বাচনে ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে আগামীদিনের প্রধানমন্ত্রী পাবে সিলেটবাসী। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সিলেটের ৬টি আসনে জোটের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করার পাশাপাশি ভারতীয় আগ্রাসন রুখে দিতে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানান।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন নির্বাচিত হলে, আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়বে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি