admin
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে (আইএসআরটি) স্নাতক (সম্মান) পরীক্ষায় ১ম স্থান লাভ করায় মোঃ দেলোয়ার হোসেন সিপন-কে গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট মিলনায়তনে বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ-এর হাত থেকে মোঃ দেলোয়ার হোসেন সিপন গোল্ডেন জুবিলী এওয়ার্ড গ্রহণ করেন। ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ এন্ড ট্রেইনিং এর ডিরেক্টর প্রফেসর ড. তামান্না হাওলাদার এর সভাপতিত্বে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ইশরাত রায়হান। অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন সিপন।
ইতোপূর্বে সিপন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সে সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক মোঃ দুলাল হোসেন ও শাহিদা বেগমের দ্বিতীয় পুত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগে (আইএসআরটি) স্নাতক (সম্মান) পরীক্ষায় ১ম স্থান অর্জন এবং গোল্ডেন জুবিলী এওয়ার্ড-২০২৫ লাভ করায় মোঃ দেলোয়ার হোসেন সিপন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আগামীর সফলতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও
মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল
সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ
সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার
সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা