admin

প্রকাশিত: 3:36 PM, January 28, 2026

রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্যই গণভোট: বিভাগীয় কমিশনার

রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্যই গণভোট: বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্যই গণভোট। গোলাপি ব্যালেটে ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র সংস্কার হবে এবং দেশ এগিয়ে যাবে। আর ‘না’ ভোট দিলে দেশে আবারও ফ্যাসিবাদী ব্যবস্থার প্রচলন ঘটবে।

গতকাল মঙ্গলবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ বেতার সিলেট আয়োজিত ‘গণভোট ও নির্বাচন: বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। প্রধান অতিথি বলেন, প্রত্যেক ভোটারের ভোট প্রদান করা একটি সাংবিধানিক অধিকার। গত ১৬ বছরে দেশ, গণতন্ত্র, জনগণ ও আইনের শাসন যে অবস্থায় ছিল- তা পর্যালোচনা করেই ৩৬ পাতার ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই সনদের একটি সংক্ষিপ্ত রূপ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি পয়েন্ট আকারে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, দেশের চাবি এখন জনগণের হাতে। আপনি যদি ‘না’ অপশনে যান, তাহলে কিছুই পাবেন না। আর যদি ‘হ্যাঁ’ ভোটের অপশনে যান, তাহলে সবকিছুই পাবেন। দেশকে উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে নিতে হলে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।

বিভাগীয় কমিশনার আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম ম্যান্ডেট ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা এ দেশকে পুনর্গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকারকে দিয়ে গেছেন। জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে গণভোটে ইতিবাচক ফলাফলের কোনো বিকল্প নেই। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নির্বাচন কমিশন গঠনে এক ব্যক্তির স্বেচ্ছাচারিতা বন্ধ, ব্যক্তিগত প্রয়োজনে সংবিধান সংশোধন বন্ধ, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং নিজের মৌলিক অধিকার আদায়ে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়- এসব নিশ্চিত করতে হলে গণভোটের গোলাপি ব্যালেটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সরকার এই নির্বাচন উৎসব সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো মহল ভয়ভীতি প্রদর্শন কিংবা গুজব ছড়িয়ে জনগণকে ভোট প্রদান থেকে বিরত রাখতে পারবে না। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোঃ তারিক। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ বেতার সিলেটের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পীবৃন্দ গণভোট ও নির্বাচন নিয়ে সংগীত পরিবেশন করেন।


সর্বশেষ সংবাদ

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদারের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

জাকির মজুমদারের ইন্তেকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

জাকির মজুমদারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

জাকির মজুমদারের মৃত্যুতে মহানগর বিএনপি নেতা

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি