admin
প্রকাশিত: 4:17 PM, February 1, 2026
রুবেল আহমদ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় পাহাড় গড়ে তোলার মহোৎসব চলছে। আইন অমান্য করে ভেকু দিয়ে ফসলি জমির বুক চিরে মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের নীরবতা এবং পুলিশের নিয়মিত মাসোহারা আদায়ের সুযোগে এই ধ্বংসযজ্ঞ চরমে পৌঁছেছে।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনরাত ভেকু দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ মাটি কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় বিটের দায়িত্বরত পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) প্রতিটি ভেকু থেকে দৈনিক ৫ হাজার টাকা করে আদায় করছেন। পুলিশের এই আর্থিক সুবিধা গ্রহণের কারণেই প্রকাশ্যে ফসলি জমি ধ্বংস করা হলেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নন্দিরগাঁও ইউনিয়নের প্রায় ১১টি ইটভাটায় এই মাটি দিয়ে কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে। বিশেষ করে সোনার বাংলা এলাকায় অবস্থিত ‘সোনালী ব্রিক ফিল্ড’-এ মাটির স্তূপ এখন হিমালয় সদৃশ। এছাড়া সালুটিকর রোড পর্যন্ত অবস্থিত রূপালী, পূবালী, এফবিসি সহ সবকটি ব্রিক ফিল্ডেই দেখা গেছে মাটির বিশাল পাহাড়।
মিত্রি মহল এলাকায় অবস্থিত আদর্শ ব্রিক ফিল্ড ও আহাদ মিয়ার মালিকানাধীন এমবিসি সহ অন্যান্য ভাটায় মাটি সরবরাহের নেপথ্যে রয়েছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয়দের দাবি, মিত্রি মহল গ্রামের বাসিন্দা আতাই মেম্বারের ছেলে ফরিদ আহমদের নেতৃত্বে হেলাল মিয়া ও নাছির মেম্বারসহ একটি চক্র এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে।
আদর্শ ব্রিক ফিল্ডের ম্যানেজার মাটি ক্রয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদ ভাই আমাদের কাছে মাটি বিক্রি করেন। আমরা টাকা দিয়ে সেই মাটি ক্রয় করি। কৃষি জমি ধ্বংসের এই ভয়াবহ চিত্র নিয়ে প্রায় ১৫ দিন আগে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, কৃষি অফিসের লোকজন এলাকা পরিদর্শন করেছেন এবং শীঘ্রই অভিযান চালানো হবে। কিন্তু বাস্তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত