admin

প্রকাশিত: 10:15 AM, February 7, 2026

সিলেটে ১১ দলীয় জোটের জনসভা আজ

সিলেটে ১১ দলীয় জোটের জনসভা আজ

নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শনিবার সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার বিকেল ৩টায় ঐতিসাহিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জনসভা উপলক্ষে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ। আমীরে জামায়াতকে বরণ করতে জামায়াত ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

এদিকে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের সিলেট সফর উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থল পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া দফায় দফায় মাঠ পরিদর্শন করেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

বিকেল ৫টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে এসএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মাঠ পরিদর্শন করেন। জনসভার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে ব্রিফিং করেন তিনি। এর আগে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে সিলেট সিটি কর্পোরেশন ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসনে নির্বাচন পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ও সিলেট-১ আসনে সহকারী নির্বাচন পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমূখ।

মাঠ ও মঞ্চ পরিদর্শন শেষে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৩টায় আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিনত হবে ইনশাআল্লাহ। উক্ত জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীগণ এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে। আমাদের জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে সমাপ্ত হবে। আমীরে জামায়াত হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগদান করবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে। জনসভায় মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

পাবেলের বিরুদ্ধে মামলা ‘হয়রানিমূলক’ সুষ্ঠু তদন্তের দাবি গোলাপগঞ্জবাসীর

পাবেলের বিরুদ্ধে মামলা ‘হয়রানিমূলক’ সুষ্ঠু তদন্তের দাবি গোলাপগঞ্জবাসীর

ফ্রান্স প্রতিনিধি: পাবেলের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাটে জমি নিয়ে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী নুরুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) হামলার শিকার হয়েছেন বলে

টাঙ্গুয়ার হাওরে দূষণ ঠেকাতে লাল নিশান, বিলবোর্ডে ৬ নির্দেশনা

টাঙ্গুয়ার হাওরে দূষণ ঠেকাতে লাল নিশান, বিলবোর্ডে ৬ নির্দেশনা

|সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইঞ্জিনচালিত নৌযানের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রবেশ চ্যানেলগুলোতে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে হাউসবোট

দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে বহিষ্কার: এমপি শওকতুল

দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে বহিষ্কার: এমপি শওকতুল

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে

ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার মতবিনিময় সভা

ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানব কল্যাণ সংস্থার শুভ যাত্রা

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানব কল্যাণ সংস্থার শুভ যাত্রা

নোমান আহমেদ: ‎সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”র নবগঠিত কমিটির অভিষেক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে

মাউন্ট এডোরায় রোগীদের হাঁসফাঁস, ডাক্তারের দেখা নেই

মাউন্ট এডোরায় রোগীদের হাঁসফাঁস, ডাক্তারের দেখা নেই

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালে এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে

সিলেট জেলা সমবায় ইউনিয়নের নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়াজ সম্পাদক নির্বাচিত

সিলেট জেলা সমবায় ইউনিয়নের নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়াজ সম্পাদক নির্বাচিত

আব্দুর রহমান রিপনের অভিনন্দন স্টাফ রিপোর্টার: সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে কোনো পদে একাধিক