admin
প্রকাশিত: 1:34 PM, February 10, 2026
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল মালিকের পক্ষে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দক্ষিণ সুরমা চন্ডিপুল থেকে মিছিলটি শুরু হয়। পরে মারকাজ পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় নেতাকর্মীরা ১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু সালেহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামুন মাহমুদ, সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাক্কির ফাহিম, মেহেদী হাসান মোহন, রিফাত জামিল, আবু সাঈদ আদনান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ ফাহিম, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলী বাহার, মহানগর ছাত্রদলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ, জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক জহরুল আজম, জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ ইমন সুলতান, জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হোসেন হামজা, সানোয়ার হোসেন বক্ত রাহিন,দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন মিয়া, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুয়াদ মাহিন, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক মাহিন ইসলাম, ছাত্রদল নেতা মাহফুজ আহমদসহ প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা
অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে
শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির
গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল