admin
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬
স্টাফ রিপোর্টার:
উচ্চ শিক্ষা গ্রহনে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রসেসিং বিষয়ে এক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ স্কলার্সহোম কলেজের হলরুমে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমেদ।
সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন স্কলার্সহোম কলেজ শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লে. কর্নেল অব. মনির আহমেদ ক্বাদেরী। এ সময় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার বিষয়ে সরাসরি প্রশ্নউত্তরে অংশগ্রহণ করেন।
এডুকেশন কাউন্সিল হেড অফ এডমিন নাজমিন আরা চৌধুরীর আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন ব্যানিয়ান ব্রিটিশ স্কুলের পরিচালক জাকিরা ফাতেমা লিমি চৌধুরী। সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদেশী শিক্ষা বিশেষজ্ঞ পাভেল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়কর আইনজীবী শিবানন্দ সিনহা, সমাজসেবী ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল। সেমিনারে সহযোগিতা করেন স্কলার্সহোম এর শিক্ষক মিনরুজ্জামান চৌধুরী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এডুকেশন কাউন্সিল হেড অফ এডমিন নাজমিন আরা চৌধুরী বিদেশে উচ্চ শিক্ষার প্রসেসিং বিষয়ে সেমিনার করার সুযোগ দেয়ায় স্কলার্সহোম এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ আহমেদ মজুমদারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, সাইপ্রাস, ইউরোপে পড়াশোনায় যাওয়ার বিষয়ে সেমিনারে ব্যাপক আলোচনা করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য, পরিকল্পনা ও সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা, ভাষাগত দক্ষতা, স্কলারশিপ সুযোগ এবং ভিসা প্রসেস সম্পর্কে আগেভাগে ধারণা থাকলে কাক্সিক্ষত দেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহজ হয়। বক্তারা আরও বলেন, প্রতারণা এড়িয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে সঠিক গাইডলাইন অনুসরণ করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী দেশ ও বিষয় নির্বাচন করার পরামর্শ দেন তারা। এছাড়াও প্রসেসিং সর্ম্পকে যেকোন বিষয়ে জানতে ০১৭১৬-৪৬৬১৮২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের তথ্যবহুল আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে মন্তব্য করেন এবং শিক্ষার্থীদের জানার বিষয়ে সেমিনারের আয়োজন করায় আয়োজকদেরকে ধন্যবাদ জানান।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র্যাব-৯। নির্ধারিত এলাকায়
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক
স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু
আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে