admin

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সিলেট-১ আসনের জনসাধারণের প্রতি মাওলানা হাবিবুর রহমানের কৃতজ্ঞতা

সিলেট-১ আসনের জনসাধারণের প্রতি মাওলানা হাবিবুর রহমানের কৃতজ্ঞতা

সিলেট মহানগর ও সদর উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি ও জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। একই সাথে আমার বাসায় এসে সৌজন্য সাক্ষাৎ করায় বিজয়ী প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানাচ্ছি। গতকাল শনিবার এক বিবৃতিতে মাওলানা হাবিবুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জনসাধারণ ভোটে অংশ নিয়েছেন। উক্ত নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট প্রদানের মাধ্যমে আমার প্রতি আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশে আমি আনন্দিত ও আবেগাপ্লুত। আপনাদের এই ঋণ কোনদিন শোধ হওয়ার নয়। বিশেষ করে নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সর্বস্তরের নেতাকর্মী যে পরিমান শ্রম দিয়েছেন তা আমি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবো। আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো। ইনশাআল্লাহ।

তিনি বলেন, ভোট শেষ হওয়ার পর সিলেট সদর উপজেলা ও নগরীর বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার এজেন্ট, কর্মী ও সমর্থকদের উপর হামলা, বাসা-বাড়ী ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর এবং হুমকী-ধামকীর ঘৃণ্য ঘটনায় আমি উদ্বিগ্ন। ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত দেশে প্রথমবার জাতীয় নির্বাচনের পর এমন হামলা ফ্যাসিবাদের পদধ্বনি। এই ধরণের কর্মকান্ড শান্তিপূর্ণ সিলেটবাসী মেনে নিবেনা। অবিলম্বে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিজয়ী এমপির প্রতি আহ্বান জানাচ্ছি। আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানাচ্ছি। বিজয়ী দলকে ভুলে গেলে চলবেনা যে, আমরা এক সাথে দীর্ঘ ২ যুগ সরকার পরিচালনা ও আন্দোলন সংগ্রাম করেছি। আমরা উভয়েই মজলুম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা গণতন্ত্রের সৌন্দর্য্য। জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের গণতন্ত্রের বিকাশে জামায়াত সবসময় অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। সিলেটের উন্নয়ন অগ্রগতি ও গণতন্ত্রের বিকাশে জামায়াতের কর্মপন্থা অব্যাহত থাকবে। ভেদাভেদ ভুলে সম্প্রীতির সিলেট ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।


সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে সংবাদ সম্মেলন : ‘৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ : হেলাল আহমদ

জকিগঞ্জে সংবাদ সম্মেলন : ‘৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ : হেলাল আহমদ

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ লাখ টাকা আত্মসাত, পাসপোর্ট গোপন রাখা ও পারিবারিক

জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের ঈদ শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্তরের নাগরিকসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলা: থানায় মামলা, আসামি ১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলা: থানায় মামলা, আসামি ১৫

ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে আসামি করে সিলেট এয়ারপোর্ট

তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ১৫ টন চাল বিতরণ

তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ১৫ টন চাল বিতরণ

রুবেল আহমদঃ সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী’র

ঈদ সামনে রেখে জকিগঞ্জে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

ঈদ সামনে রেখে জকিগঞ্জে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

সিলেটের জকিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

কোম্পানীগঞ্জে আবুলের উপর সন্ত্রাসী হামলা: মানববন্ধনে ট্রাক শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারী

কোম্পানীগঞ্জে আবুলের উপর সন্ত্রাসী হামলা: মানববন্ধনে ট্রাক শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারী

নোমান আহমেদ: সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্র-২১৯৫ এর অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

বিশ্বনাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ

বিশ্বনাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ৮৩৪ টি পরিবারকে

বিশ্বনাথে বিএনপি নেতা খসরু মিয়ার ঈদ উপহার বিতরণ

বিশ্বনাথে বিএনপি নেতা খসরু মিয়ার ঈদ উপহার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা