admin

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

কোম্পানীগঞ্জে আবুলের উপর সন্ত্রাসী হামলা: মানববন্ধনে ট্রাক শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারী

কোম্পানীগঞ্জে আবুলের উপর সন্ত্রাসী হামলা: মানববন্ধনে ট্রাক শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারী

নোমান আহমেদ:

সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্র-২১৯৫ এর অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সদস্য মো. আবুল হোসেনের উপর উপজেলার খাগাইল নামক স্থানে কতিপয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, সদস্য আব্দুল জলিল, বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ বিভিন্ন শ্রমিক নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২১ মে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে খাগাইল এলাকায় কতিপয় সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় আবুল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বক্তারা আরও বলেন, এখনো পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে হামলায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি। যদি অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার না করা, তাহলে ঈদের পরে পুরো সিলেটকে অচল করে দেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিকবৃন্দ।

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে সংবাদ সম্মেলন : ‘৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ : হেলাল আহমদ

জকিগঞ্জে সংবাদ সম্মেলন : ‘৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ : হেলাল আহমদ

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ লাখ টাকা আত্মসাত, পাসপোর্ট গোপন রাখা ও পারিবারিক

জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের ঈদ শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্তরের নাগরিকসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলা: থানায় মামলা, আসামি ১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলা: থানায় মামলা, আসামি ১৫

ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে আসামি করে সিলেট এয়ারপোর্ট

তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ১৫ টন চাল বিতরণ

তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ১৫ টন চাল বিতরণ

রুবেল আহমদঃ সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী’র

ঈদ সামনে রেখে জকিগঞ্জে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

ঈদ সামনে রেখে জকিগঞ্জে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

সিলেটের জকিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

কোম্পানীগঞ্জে আবুলের উপর সন্ত্রাসী হামলা: মানববন্ধনে ট্রাক শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারী

কোম্পানীগঞ্জে আবুলের উপর সন্ত্রাসী হামলা: মানববন্ধনে ট্রাক শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারী

নোমান আহমেদ: সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্র-২১৯৫ এর অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

বিশ্বনাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ

বিশ্বনাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ৮৩৪ টি পরিবারকে

বিশ্বনাথে বিএনপি নেতা খসরু মিয়ার ঈদ উপহার বিতরণ

বিশ্বনাথে বিএনপি নেতা খসরু মিয়ার ঈদ উপহার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা