admin

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

ঈদ সামনে রেখে জকিগঞ্জে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

ঈদ সামনে রেখে জকিগঞ্জে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

সিলেটের জকিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ বিতরণ করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য । এ সময় উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, দুস্থ, ইমাম, মুয়াজ্জিন, শ্রমজীবী ও অতিদরিদ্র শ্রেণির ২৫০ জন মানুষের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছব্বিল, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা আব্দুল সালাম, সেক্রেটারি জুবায়ের আহমদ ও জেলা যুব মজলিসের সহ-সভাপতি খায়রুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জীবনে স্বস্তি এনে দিচ্ছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রায় ৩০০ থেকে ৩৫০ জনের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব মজলিসের সভাপতি শাহনাজ মোহাম্মদ সেলিম।

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে সংবাদ সম্মেলন : ‘৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ : হেলাল আহমদ

জকিগঞ্জে সংবাদ সম্মেলন : ‘৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ : হেলাল আহমদ

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ লাখ টাকা আত্মসাত, পাসপোর্ট গোপন রাখা ও পারিবারিক

জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের ঈদ শুভেচ্ছা

জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্তরের নাগরিকসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলা: থানায় মামলা, আসামি ১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলা: থানায় মামলা, আসামি ১৫

ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে আসামি করে সিলেট এয়ারপোর্ট

তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ১৫ টন চাল বিতরণ

তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর ১৫ টন চাল বিতরণ

রুবেল আহমদঃ সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দরের শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী’র

ঈদ সামনে রেখে জকিগঞ্জে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

ঈদ সামনে রেখে জকিগঞ্জে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

সিলেটের জকিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

কোম্পানীগঞ্জে আবুলের উপর সন্ত্রাসী হামলা: মানববন্ধনে ট্রাক শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারী

কোম্পানীগঞ্জে আবুলের উপর সন্ত্রাসী হামলা: মানববন্ধনে ট্রাক শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারী

নোমান আহমেদ: সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্র-২১৯৫ এর অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

বিশ্বনাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ

বিশ্বনাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ৮৩৪ টি পরিবারকে

বিশ্বনাথে বিএনপি নেতা খসরু মিয়ার ঈদ উপহার বিতরণ

বিশ্বনাথে বিএনপি নেতা খসরু মিয়ার ঈদ উপহার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা