admin
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত ও তাজবীদ শেখার লক্ষ্যে সিলেট নগরীতে মাসব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে। কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় ও পরিচালনায় এই কোর্সটি অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়াস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন বোর্ড কমপ্লেক্সে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত পহেলা রমযান থেকে শুরু হয়ে ২৭শে রমযান পর্যন্ত কোর্সটি চলবে। কোর্সটির প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বখ্যাত ক্বারী ও ওস্তাদগণ।
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল কোররা মাওলানা মোজ্জাম্মিল হোসাইন চৌধুরী, চট্টগ্রাম ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছ।
এছাড়াও প্রশিক্ষক হিসেবে থাকবেন হাফিজ মাওলানা সাত ক্বিরাতের ক্বারী মাহফুজ হোসাইন চৌধুরী।
শুদ্ধভাবে পবিত্র কুরআন শিখতে আগ্রহী যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সরাসরি বোর্ড কমপ্লেক্স বা নির্ধারিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও