admin

প্রকাশিত: 4:27 PM, February 17, 2026

সিলেটে পুড়ে যাওয়া মন্দিরে গিয়ে গীতা উপহার পুলিশ কমিশনারের

সিলেটে পুড়ে যাওয়া মন্দিরে গিয়ে গীতা উপহার পুলিশ কমিশনারের

সিলেটের সংবাদ ডেস্ক:

সিলেট নগরসংলগ্ন তারাপুর চা-বাগানের পুড়ে যাওয়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দির পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তিনি মন্দিরের দায়িত্বশীলদের কাছে দেবদেবীর চিত্রপট ও হিনদুদের ধর্মীয়গ্রন্থ গীতা উপহার দেন। গতকাল সোমবার বিকেল ৫টায় সিলেট সদর উপজেলাধীন ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরটি পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। মন্দির পরিদর্শন শেষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পাঠাই। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসে পরিদর্শন করেন। এ ঘটনায় একটি মামলাও হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে। আমরা জানতে পেরেছি, মন্দিরে থাকা দেবদেবীর প্রতিকৃতি ও পবিত্র ধর্মগ্রন্থ গীতা পুড়ে গেছে। তাই সমবেদনা জানাতে এবং নতুন দেবদেবীর প্রতিকৃতি ও ধর্মীয় গ্রন্থ উপহার দিতে আমরা এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে তদন্ত চলছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

সর্বশেষ সংবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়