admin
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬
সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের সহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে গিয়ে তিনি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেটে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি আইনজীবীদের স্বার্থ রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নেতৃবৃন্দের প্রজ্ঞা, সততা ও নেতৃত্বগুণ সমিতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে এটাই আমাদের প্রত্যাশা। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বৃহত্তর সিলেটের আইনজীবীদের ঐক্য আরো সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হোসেন লিটন, সৈয়দ রেজাউল করিম আলো, নজির হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা আক্তার হোসেন প্রমুখ। আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখ্ত জুবের, জয়েন্ট সেক্রেটারি-১ আব্দুল মুকিত অপি, জয়েন্ট সেক্রেটারি-২ হেদায়েত হোসেন তানভীর, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া জেরিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জাহিদুল হক জাবেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জিয়াউল হক মোস্তাক প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সিলেট
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে