admin

প্রকাশিত: 9:55 AM, November 29, 2025

‘নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো চলবে না’

‘নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো চলবে না’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো চলবে না, এটি হবে জনগণের বাংলাদেশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুব সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে ভিপি সাদিক কায়েম আরও বলেন, “জনগণের বাংলাদেশে বস্তা-পঁচা রাজনীতির ফেরত আসার সুযোগ নেই। কেউ যদি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে, তার পরিণতি হবে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ।”

তিনি বলেন, দেশে রাজনৈতিক পরিবর্তন জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতেই হওয়া উচিত।

সমাবেশের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। স্থানীয় ছাত্র ও যুবনেতারাও সমাবেশে বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি বন্দরবাজার শাখার উদ্যোগে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং ক্যাশলেস সমাজ গড়ার প্রত্যয়ে সিলেটে পৌর বিপণী কেন্দ্রকে ক্যাশলেস ঘোষণা করার উদ্যোগ নিয়েছে পূবালী ব্যাংক

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দিনেদুপুরে এক ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বোনের বাড়িতে যাওয়ার পথে জবেদা

স্মারকলিপি প্রদানসিলেট বিভাগের ২৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণদাবী ফোরামের স্মারকলিপি

স্মারকলিপি প্রদানসিলেট বিভাগের ২৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর গণদাবী ফোরামের স্মারকলিপি

সিলেট বিভাগের কাক্সিক্ষত উন্নয়ন, বৈষম্য নিরসন ও দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর ২৫ দফা সংবলিত স্মারকলিপি পেশ করেছে

কালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

কালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা

দিরাই কেন্দ্রীয় শ্মশানের অননুমোদিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

দিরাই কেন্দ্রীয় শ্মশানের অননুমোদিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

সুনামগঞ্জের দিরাই কেন্দ্রীয় শ্মশান পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। মূল কমিটিকে পাশ কাটিয়ে গঠিত ৪১ সদস্যের অননুমোদিত কমিটি বাতিল

সার পাচারের দায়ে অর্থদণ্ড, সেই ব্যক্তির ডিলার হতে আবেদন

সার পাচারের দায়ে অর্থদণ্ড, সেই ব্যক্তির ডিলার হতে আবেদন

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সার পাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির সার ডিলার হতে আবেদন করাকে

সিসিকের ২৪১ কর্মচারীর ৭ দিনের আল্টিমেটামে

সিসিকের ২৪১ কর্মচারীর ৭ দিনের আল্টিমেটামে

চাকরি স্থায়ী করনের নাটকীয়তা যেনো কোনো ভাবেই শেষ হচ্ছে না সিসিকের কর্মকর্তা কর্মচারীদের। উচ্চ আদালতের নির্দেশনার পরও চাকরি স্থায়ী না

কোম্পানীগঞ্জে কৃষকদের জন্য বরাদ্দকৃত ট্রাক্টর আত্মসাতের অভিযোগ নেছার মেম্বারের বিরুদ্ধে

কোম্পানীগঞ্জে কৃষকদের জন্য বরাদ্দকৃত ট্রাক্টর আত্মসাতের অভিযোগ নেছার মেম্বারের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চার ইউনিয়নে কৃষকদের মাঝে সরকারিভাবে বিতরণকৃত ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের না দিয়ে আত্মসাৎ