admin

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬

উড়ন্ত ভারতকে মাটিতে নামাল দক্ষিণ আফ্রিকাই

উড়ন্ত ভারতকে মাটিতে নামাল দক্ষিণ আফ্রিকাই

ফাইনালের আগে ‘ফাইনাল’—এমন ট্যাগই দেওয়া হয়েছিল। দুই দলের দেখা হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। দুই বছর আগে সেই রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শিরোপা জেতে ভারত। এবারের শিরোপার জন্য না হলেও লড়াইটা ছিল পথটা মসৃণ করার। সেই কাজে সফল দক্ষিণ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে সুপার এইটের লড়াইয়ে ৭৬ রানে হারিয়েছে তারা। উড়তে থাকা ভারত বিশ্বকাপে হারের মুখ দেখল টানা ১২ ম্যাচ জয়ের পর।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাজে শুরুর পরও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা, তা রূপকথার মতোই। সেখানে অভিজ্ঞ সেনানীর হয়ে নেতৃত্ব দিয়েছেন ডেভিড মিলার। চতুর্থ উইকেটে ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে তাঁর ৯৭ রানের জুটিতে ভর করে ৭ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ১১১ রানে।

এর আগে বোলিংয়ের শুরুতে যশপ্রীত বুমরার ইয়র্কার আর অর্শদীপ সিংয়ের বিষাক্ত সুইংয়ে ২০ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। গ্যালারিতে তখন উৎসবের আমেজ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না ‘কিলার’ মিলার। ব্রেভিসকে সঙ্গে নিয়ে তিনি যখন পাল্টা আক্রমণ শুরু করলেন, আহমেদাবাদের তপ্ত বাতাস যেন আরও তপ্ত হয়ে উঠল।

গত বিশ্বকাপ হারের বেদনা মিলারের চেয়ে বেশি কে-ই বা বুঝবেন। ব্যাট হাতে তাই প্রোটিয়াদের ঘাড় উঁচু করে দাঁড় করালেন। সমানতালে চলছিলেন ব্রেভিসও। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে গোনাতেই ধরেননি।

নবম ফিফটিতে মিলার ৩৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করে অবশ্য ফেরেন বরুণের বলেই। ব্রেভিস ফিফটি ছুঁতে পারেননি। ২৯ বলে ৩ চার ও ছক্কায় ৪৫ রানে আউট হন তিনি। শেষ দিকে বুমরা যখন আবারও ভারতকে ম্যাচে প্রায় ফিরিয়ে আনেন, তখন প্রোটিয়াদের ত্রাতার ভূমিকায় ট্রিস্টান স্টাবস। হার্দিক পান্ডিয়ার শেষ ওভারে স্টাবস যখন একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন, তখন ভারতীয় ডাগআউটে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। ২৪ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৪ রানে দলকে ১৮০ পার করান তিনি।

মাঝপথে বুমরা ৩৩টি উইকেট নিয়ে বিশ্বকাপে ভারতের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার রেকর্ড গড়লেন ঠিকই। পেছনে ফেলেন ৩২ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন ও অর্শদীপ সিংকে।

আহমেদাবাদের ফ্লাডলাইটের নিচে ভারত যখন ব্যাটিংয়ে নামল, গ্যালারি প্রত্যাশার পারদ নিয়ে ফুটছিল। কিন্তু প্রথম ওভারেই নেমে এল বজ্রপাত। প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম নিজেই বল তুলে নিলেন। চতুর্থ বলে ইশান কিষাণ আলগা শট খেলে সাজঘরের পথ ধরলেন। শূন্য রানেই প্রথম উইকেটের পতন।

পরের ওভারের প্রথম বল। মার্কো ইয়ানসেনের লাফিয়ে ওঠা বল তিলক ভার্মার ব্যাটের কোনা ছুঁয়ে জমা পড়ল উইকেটরক্ষকের দস্তানায়। আম্পায়ারের আঙুল তোলার পর অবিশ্বাসে তিলক রিভিউ নিলেন, কিন্তু জায়ান্ট স্ক্রিনে যখন দেখা গেল, বল তার ব্যাটে চুমু খেয়ে গেছে, তখন ভারতের স্কোরবোর্ডের চেহারাটা করুণ ৫ রানে ২ উইকেট! মাত্র ৭ বলের ঝড়ে ভারতের টপ অর্ডার লন্ডভন্ড।

ডাগআউট থেকে হাল ধরার আশা নিয়ে ক্রিজে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অপর প্রান্তে থাকা অভিষেক শর্মা দিচ্ছিলেন ফর্মে ফেরার ইঙ্গিত। টানা তিন ম্যাচে ডাক মারা এই বাঁহাতি এবার টিকলেন ১২ বলে ১৫ রান পর্যন্ত। এমন দশায় ভারতের জন্য লক্ষ্যটা আরও পাহাড়সম হয়ে দাঁড়ায়। সর্বোচ্চ ৪২ রান আসে শিভাম দুবের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ২২ রানে মার্কো ইয়ানসেন একাই নেন ৪ উইকেট। কেশভ মহারাজ ৩ ও করবিন বশ ২ উইকেট নিয়েছেন।

গত কয়েকদিন ধরেই পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির বারবার বলেছেন এমন ভঙ্গুর ব্যাটিং নিয়ে ভারত এবার সেমিফাইনালেও যেতে পারবে না। আমিরের কথাই কি সত্যি হচ্ছে?


সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ফারহানা বেগম নামে এক গৃহবধূ তিন সন্তানের জননী খুন হয়েছেন। গতকাল দিবাগত

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

বোরো ধানে চোখের জল হাওরে হাহাকার, বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রপ্তানি বহুমুখীকরণ,

২১শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি জরুরি: হুমায়ুন কবির

২১শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি জরুরি: হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার: ঢাকা ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা পরিশোধ

জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ: ইশতিয়াক সিদ্দিকী

জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ: ইশতিয়াক সিদ্দিকী

সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায়

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

সুলতান সুমন: শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে