admin
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে ভুয়া উত্তরাধিকার সনদ ও জাল দলিল তৈরির অভিযোগে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি মনোয়ার আলী ওরফে মিনারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনোয়ার আলী ওই গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভ্যাল পাওয়ার মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে ‘সি.আর. মামলা নং-৬১/২০২৪’ দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন মনোয়ার আলীর ছেলে মিরাজ আলী ও নাজু আহমদ। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৯, ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণীতে জানা যায়, আসামিরা নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে বিচারকার্য পরিচালনার স্বার্থে ফৌজদারি কার্যবিধির ৩৩৯-বি(১) ধারা অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও আসামিরা আদালতে উপস্থিত হননি।
শনিবার ওসমানীনগর থানার এসআই বিষ্ণু পদ্য রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মনোয়ার আলীকে তার বসতবাড়ির সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে মামলার অপর দুই আসামি মিরাজ ও নাজু এখনো পলাতক রয়েছেন।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আদালতের নির্দেশ বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট