admin
প্রকাশিত: 5:04 PM, February 23, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের চিরচেনা ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সামাজিক সুরক্ষা বলয় সুদৃঢ় করতে নিরন্তর কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আমাদের সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় করতে হলে চিন্তা, চেতনা ও চর্চায় অধিকতর ঐক্যবদ্ধ হতে হবে।
গত শনিবার রাতে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি দূরের কেউ নই, আপনাদেরই একজন। সংসদ সদস্য বা মন্ত্রী হওয়া সাময়িক বিষয়; আমি মানুষ হিসেবে এবং দলীয় কর্মী হিসেবে সবসময় আপনাদের পাশে থাকব। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে সবসময় পাশে পাবেন।
সভায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের দাবির প্রেক্ষিতে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, মসজিদ, মন্দির, মাদ্রাসা, প্যাগোডা ও গির্জাসহ সিলেটের সামগ্রিক সমস্যার সমাধানের জন্যই আপনারা আমাকে সংসদে পাঠিয়েছেন। তাই এসব বিষয়ে আলাদা করে দাবি জানানোর প্রয়োজন নেই, সমস্যাগুলোর সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।
সিলেটের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ফ্রিল্যান্সারদের জন্য ‘কো-ওয়ার্কিং জোন’ স্থাপন করা হবে। ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ সহজে দেশে আনার ব্যবস্থা করা হবে। কাজের সুবিধার্থে দ্রুতগতির ফ্রি ইন্টারনেট নিশ্চিত করা হবে।
ক্রীড়াঙ্গনের উন্নয়নে সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। এ ছাড়া নগরবাসীর শরীরচর্চা ও হাঁটার সুবিধার্থে শহরের কেন্দ্রস্থলে একটি আধুনিক পার্ক নির্মাণের ঘোষণা দেন তিনি।
চা-বাগানের এক স্কুলশিক্ষিকার দাবির প্রেক্ষিতে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র চার দিন। নতুন করে এমপিওভুক্তির বিষয়ে এখনও নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে আমি আশ্বস্ত করছি, বাগানকেন্দ্রিক স্কুলসহ সংশ্লিষ্ট যেকোনো সমস্যার সমাধান আমি ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে করব।
মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সঞ্চালনায় উক্ত সভায় সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার
লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত
হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের
শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের