admin
প্রকাশিত: 5:56 PM, February 23, 2026
আহমেদ শাকিল:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেটে শুরু হয়েছে সিটি নির্বাচনের ঢামাঢোল। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ইঙ্গিত দেওয়ার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন।
সিলেটের রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন—কে হচ্ছেন সিসিকের পরবর্তী মেয়র প্রার্থী? বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপি থেকে এবার নতুন মুখ আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে সংসদ সদস্য ও সরকারের মন্ত্রীর দায়িত্বে থাকায় এবার দলটিকে নতুন কাউকেই বেছে নিতে হবে। এই শূন্যস্থানে দলের হাইকমান্ডের নজর কাড়তে মনোনয়ন প্রত্যাশীরা তৎপরতা শুরু করেছেন। আসন্ন এই নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে এখন অন্যতম আলোচিত নাম তুখোড় ছাত্রনেতা হাজী দেলোয়ার হোসেন দিনার। সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিনারকে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চেয়ে প্রচারণা শুরু করেছেন তার অনুসারী ও স্থানীয় সাধারণ মানুষ। তেররতন এলাকার একটি সুশিক্ষিত ও মানবিক পরিবারের সন্তান হিসেবে পরিচিত হাজী দিনার ব্যক্তিগত জনপ্রিয়তায়ও এগিয়ে রয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনার কেবল ছাত্র রাজনীতিতেই সীমাবদ্ধ নন, বরং মানবিক কাজেও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটকালীন সময়ে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সুনাম কুড়িয়েছেন। নগরের বিভিন্ন সামাজিক ও শিক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডে তার নিয়মিত অংশগ্রহণ তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে। একজন ছাত্রনেতা ও সমাজসেবক হিসেবে তার ইতিবাচক ভাবমূর্তি নগরের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকেরা। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে হাজী দেলোয়ার হোসেন দিনার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, জনগণের প্রত্যাশা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে তিনি শেষ পর্যন্ত প্রার্থী হন কি না এবং দল তাকে মূল্যায়ন করে কি না—সেটিই এখন দেখার বিষয়।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার
লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত
হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের
শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের