admin
প্রকাশিত: 1:21 PM, February 28, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে প্রশাসক হিসেবে পেয়েছে।” গতকাল শুক্রবার সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরীকে ছোট ভাই হিসেবে আখ্যায়িত করে ডা. শফিকুর রহমান একটি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, “আমি অনুরোধ করব—তিনি যেন প্রশাসক না হয়ে ‘কাইয়ুম চৌধুরী’ই থাকেন। প্রশাসক হলে তার মধ্যে প্রশাসনিক গাম্ভীর্য বা অহংবোধ চলে আসতে পারে। আমরা চাই যারা জনগণের সেবার সুযোগ পাবেন, তারা যেন জনগণের ভাষা বোঝেন এবং জনগণের ভাষায় কথা বলেন।” তিনি সেবা প্রদানকারীদের জনগণের প্রয়োজনকে সম্মান জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী তার বক্তব্যে বলেন, “দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনে জনগণ তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার পেয়েছে। অনুরূপভাবে ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে সিলেটের প্রথম বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন। এই মহান সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক।” তিনি সিলেট নগরীকে একটি সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীসহ সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন নূরের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা এম মোখলেসুর রহমান চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাব ইফতার শেষে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট মহানগর জামায়াত আয়োজিত অপর এক ইফতার মাহফিলেও যোগ দেন।
সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধোপাগুল পয়েন্টে ফেলুডা
সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র প্রাক-নির্বাচনী পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা
নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ
শিক্ষার্থীদের মধ্যে আজীবন পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রকাশক্ষমতা সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী
সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান চৌধুরী স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির
প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয় সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)
প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।