admin
প্রকাশিত: 2:07 PM, February 28, 2026
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বলেছেন, “নবীগঞ্জ-বাহুবল আর অবহেলিত থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ মৌলিক অধিকার নিশ্চিত করে এই জনপদকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এটি আমার এবং আমার বাবার (সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া) স্বপ্ন ছিল।”
গতকাল শুক্রবার সিলেট নগরীর রোজভিউ হোটেলের কনফারেন্স হলে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি আলহাজ্ব মনসুর আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠানে ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ পৌরসভার বর্তমান নাজুক অবস্থার সমালোচনা করে বলেন, “নবীগঞ্জ পৌরসভা কেবল নামেই পৌরসভা, এটি ময়লা-আবর্জনার স্তূপে ঘেরা। আধুনিক পৌরসভা গঠন, ১০০ শয্যার হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করা এবং নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনার আধুনিকায়ন আমার অগ্রাধিকার তালিকার শীর্ষে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, নবীগঞ্জ-বাহুবলবাসী একজন অভিজ্ঞ ও মেধাবী জনপ্রতিনিধি পেয়েছেন। প্রাকৃতিক ও মানব সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে ড. কিবরিয়া এলাকার উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খালেদ মোহসিন বলেন, ড. রেজা কিবরিয়া তার আন্তর্জাতিক মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকায় উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, অডিট এন্ড একাউন্টস কমিশনার আবু সাঈদ রিমন, রোজভিউ হোটেলের এমডি মইন উদ্দিন, সিলেট আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেলসহ প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল