admin
প্রকাশিত: 2:19 PM, February 28, 2026
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কোয়ারির কোনো বালু বা পাথর এক ছটাকও এদিক-সেদিক হতে দেওয়া হবে না। তিনি সাফ জানিয়ে দেন, বালু-পাথর লুটতরাজ বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গতকাল শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন, সুধীজন ও সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বালু-পাথর চুরি ও লুটপাট রোধে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “ইতোমধ্যে এলাকায় বাড়তি পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে বিজিবি থেকেও একটি ফোর্স দেওয়া হবে। এছাড়া সার্বক্ষণিক তদারকির জন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে, যাতে স্পটেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায়।”
নির্বাচনি ইশতেহার ও কর্মসংস্থান নিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা নতুন দায়িত্ব নিয়েছি। আগামী ১৮০ দিনের মধ্যে আমাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। খুব শিগগিরই মন্ত্রণালয়ের সিদ্ধান্তের মাধ্যমে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে। এজন্য দক্ষ শ্রমিক গড়ে তোলা এবং বিদেশে গমনেচ্ছুদের বিভিন্ন দেশের ভাষা শেখানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, গোয়াইনঘাট সার্কেলের এএসপি মো. আব্দুল্লাহ আল নোমান। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে