admin
প্রকাশিত: 1:53 PM, March 2, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ভোক্তা অধিকার ও কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে ৭টি দোকান এবং ৪টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ মোট ১১টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ২৩ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯। গতকাল রবিবার দিনব্যাপী পরিচালিত বিশেষ মোবাইল কোর্টের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করা হয়। র্যাব জানায়, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
সিলেট মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় র্যাব-৯ এর সদর কোম্পানি ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা এই অভিযানে কৃষি বিপণন আইন-২০১৮ লঙ্ঘনের দায়ে মেসার্স মুন বাণিজ্যালয়-কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বড় ধরনের অভিযান চালায় র্যাব-৯, সিপিসি-১। বেলা ১০টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার: ২,০০,০০০ টাকা, আয়াত হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার: ১,০০,০০০ টাকা, আলিফ জেনারেল হাসপাতাল: ৫০,০০০ টাকা, নাজ মেডিকেল সেন্টার: ২০,০০০ টাকা,
মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় সিপিসি-২ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬ জন ব্যবসায়ীকে মোট ৪৩,০০০ টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকা বা অতিরিক্ত মূল্য রাখার অপরাধে রণবীর সেন, মো. আনোয়ার মিয়া, স্বপন কুমার, হাজী মো. জসিম উদ্দিন, শান্ত এবং জসিম মিয়াকে ভিন্ন ভিন্ন অংকে এই দণ্ড প্রদান করা হয়। র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা
এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে : কাইয়ুম চৌধুরী ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই
‘নজরুল একাডেমি সিলেট অঞ্চলের শুদ্ধ সংস্কৃতির প্রধান চর্চাকেন্দ্রে পরিণত হবে’ সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল একাডেমি, সিলেট-এর নবগঠিত কমিটির
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট নগরীতে
বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট-এর উদ্যোগে দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ১৮৮ একর জমির নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেছেন
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত, নিরাপদ ও সুশাসিত নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন
জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য: খন্দকার মুক্তাদির স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র