admin

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

৪০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

৪০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

সিলেটের মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ মিনারা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২:৫৫ ঘটিকার সময় মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোগলাবাজার থানাধীন ২৭নং ওয়ার্ডের গোটাটিকর এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। সংবাদের সত্যতা যাচাইয়ে র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে মিনারা বেগমকে আটক করা সম্ভব হলেও অন্য একজন কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত মিনারা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাদক সংরক্ষণের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরের সিলিংয়ের উপরে একটি কাগজের কার্টুন থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মিনারা বেগম বিয়ানীবাজার উপজেলার বিলুয়া গ্রামের কাশিম আহমদ চৌধুরীর স্ত্রী। তিনি বর্তমানে মোগলাবাজারের গোটাটিকর এলাকায় বসবাস করছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত নারী এবং পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিকে এসএমপি সিলেট-এর মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের