admin
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালু করেছে সরকার। এখন থেকে লাইসেন্স পেতে যে কেউ ৬০ ঘণ্টা প্রশিক্ষণ সম্পন্ন করলেই পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে পারবেন।
রোববার (৩০ নভেম্বর) সিলেটের আলমপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেট কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক মানের লাইসেন্স প্রদান করতে উপদেষ্টার নির্দেশনায় দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরে তিনি জানান, দেশে মোট দুর্ঘটনার প্রায় ৭৩ শতাংশেই মোটরসাইকেল জড়িত। এ পরিস্থিতি মোকাবিলা করতে মানসম্মত ও অনুমোদিত হেলমেট ব্যবহারে চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
লাইসেন্সের স্মার্ট কার্ড পেতে দেরি হওয়ায় জনভোগান্তির বিষয়টি স্বীকার করে সাদ উদ্দিন আহমেদ বলেন, “স্মার্ট কার্ড পেতে সময় লাগছে ঠিকই, তবে নিয়ম মেনে সবাইকে সময়মতো ই-লাইসেন্স দেওয়া হচ্ছে। যা দিয়ে সব ধরনের সরকারি ও আইনি কাজ এখনো সম্ভব।” ইতোমধ্যে সরকারি সব প্রতিষ্ঠানে ই-লাইসেন্স গ্রহণযোগ্য করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্মার্ট কার্ড ছাপানোর জন্য ভারতের মাদ্রাজভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ জুলাইয়ে শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তি অনুযায়ী কাজ না করায় মেয়াদ বাড়ানো হয়নি। ভবিষ্যতে সম্পূর্ণ প্রক্রিয়াই বাংলাদেশি কোম্পানির মাধ্যমে করা হবে। এর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে দ্রুত কাজ শুরু হবে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুবাইয়াৎ-ই-আশিক। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী ডালিম উদ্দিন।
প্রাতঃভ্রমণ ও বিনোদনের নতুন ঠিকানা, বাড়বে নাগরিক সুবিধা জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকায় নাগরিকদের প্রাতঃভ্রমণ, বৈকালিক বিনোদন ও
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক
মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি
ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ
কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।