admin
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, একটি সত্যিকারের মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে হলে প্রথমেই ফোর্সের সদস্যদের কল্যাণ ও ওয়েলফেয়ারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যারা এই দায়িত্ব পালনে নিয়োজিত, তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি মানবিক পুলিশিং চর্চা জোরদার করতে নিয়মিত প্রশিক্ষণের ওপরও তিনি জোর দেন।
গত সোমবার সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আয়োজিত মার্চ মাসের মাসিক ‘কল্যাণ সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ কমিশনার গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন এবং উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব শোনেন। উত্থাপিত বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ফোর্সের উদ্দেশ্যে কমিশনার বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রত্যেক সদস্যকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে।” অনুষ্ঠানে ব্যক্তিগত চিকিৎসার জন্য এএসআই (নিঃ) আবুল হোসেনকে পুলিশের পক্ষ থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, ব্যাপক চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত
টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে
স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর
সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক
দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা
স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার