admin
প্রকাশিত: 6:17 PM, March 5, 2026
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সার্বিক উন্নয়নে কোমর বেঁধে মাঠে নেমেছেন। স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের উচ্চপর্যায়ে তদবির থেকে শুরু করে তৃণমূলের উন্নয়ন পরিকল্পনা সবখানেই সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই জনপ্রতিনিধির।
গত মঙ্গলবার সিলেট সফরে আসা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন এমপি এমরান চৌধুরী। এ সময় তিনি নিজ নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তিনি মন্ত্রীকে জানান, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ওপর দিয়ে কুশিয়ারা ও সুরমা নদী বয়ে যাওয়ায় ভৌগোলিক কারণেই যোগাযোগ ব্যবস্থা চ্যালেঞ্জিং।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, ৪টি ইউনিয়নের লাখো মানুষ মাত্র দুটি ব্রিজের অভাবে মূল উপজেলা সদর থেকে প্রায় বিচ্ছিন্ন। জরুরি ভিত্তিতে অন্তত একটি ব্রিজ নির্মাণ এবং জরাজীর্ণ বড় সড়কগুলোর দ্রুত সংস্কার ও নতুন রাস্তা তৈরির দাবি জানান তিনি। এমরান চৌধুরীর যুক্তিনির্ভর দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী তৎক্ষণাৎ সংশ্লিষ্ট প্রকৌশলীকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
একই দিন বিকেলে গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান চৌধুরী অবহেলিত এই জনপদ নিয়ে তাঁর মহাপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “শরীফগঞ্জ ইউনিয়নকে আর অবহেলিত রাখা হবে না। বসন্তপুর-কটলিপাড়া সড়কের উন্নয়নসহ হাকালুকি হাওরকেন্দ্রিক টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশ ও প্রবাসে থাকা নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধ সহযোগিতায় শরীফগঞ্জকে একটি মডেল এলাকায় রূপান্তর করা সম্ভব।
শরীফগঞ্জের কাদিপুর এলাকায় শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং দেশ ও প্রবাসের অনলাইন গ্রুপের উদ্যোগে এই ইফতার মাহফিল আয়োজিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুহরাব আলীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মাহফুজ আহমদ মারজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, আব্দুল জলিল সাবু আহমদ, আমিন উদ্দিন আহমদ, জয়নাল আবেদীন জামিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাধারণ মানুষ এমরান চৌধুরীর উন্নয়নমুখী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।
চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে
মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২
স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসে ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ
এক মাসে তিন ঘটনায় পাঁচ খুন ফুটবল খেলে ফেরার পথে কিশোর খুন ঘরের ভেতর তিন লাশ নিজ বাসার সামনে ব্যবসায়ীকে