admin
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬
গতকাল বৃহস্পতিবার বাদ আসর সিলেটের তালতলায় গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর জননেতা মাওলানা রেজাউল করীম জালালি।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করীম জালালি বলেন, পবীত্র মাহে রামাজান কুরআন নাজিলের মাস। আল কুরআন নাজিলের মাসে আমাদেরকে কুরআনের সাথে সম্পৃক্ত থেকে দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করতে হবে। সদ্যসমাপ্ত গণভোট প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা জনগণ বরদাস্ত করবে না। দেশবাসী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দেখতে অধির আগ্রহে অপেক্ষায় রয়েছে। তাই সরকারকে অবিলম্বে গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য জননেতা মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। কেন্দ্রীয় সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুসা, যুক্তরাজ্য শাখা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর খাঁন ও সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১১দলিয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা গাজী রহমাতুল্লাহ, সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরি, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, ক্বারী উবায়দুর রহমান, ক্বাযি জুনায়েদ আহমেদ, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ছানা উল্লাহ, মাহবুবুর রহমান সভাপতি লেবার পার্টি সিলেট মহানগর,
ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখা সভাপতি মুফতি সাঈদ আহমদ,জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিঠন, বিশিষ্ট লেখক ফয়সল আলম সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, জেলা সহ সাধারণ সম্পাদক যথাক্রমে মাওলানা মুতাসিম বিল্লাহ জালালি, মাওলানা আছাদুজ্জামান আছাদ ও মুফতি সৈয়দ নাসির উদ্দিন, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, জেলা প্রচার সম্পাদক মাওলানা শহীদুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর সভাপতি নূরে আলম সিদ্দিকী সহ প্রমুখ।-বিজ্ঞপ্তি
মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি
রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির
শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে
আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার
সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে
আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস