admin

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৬

জুমায় মসজিদে মসজিদে মুসল্লির ঢল আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত চারপাশ

জুমায় মসজিদে মসজিদে মুসল্লির ঢল আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত চারপাশ

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় সিলেটের মসজিদগুলোতে মুসল্লিদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। জুমাবার শেষে প্রতিটি মসজিদে ইরানে ইসরাইল ও মার্কিন আগ্রাসন বন্ধ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গতকাল শুক্রবার সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং কুদরত উল্লাহ জামে মসজিদসহ নগরীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে ছিল তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। প্রচণ্ড রোদ উপেক্ষা করে অনেক মুসল্লিকে মসজিদের সামনের রাস্তা ও খালি জায়গায় কাতারবন্দি হয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

খুতবায় ইমামগণ রমজানের ফজিলত, যাকাত আদায়ের গুরুত্ব ও মুসলিম ভ্রাতৃত্বের ওপর আলোকপাত করেন। নামাজ শেষে মোনাজাতে ইরানে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। হামলায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাতের সময় মুসল্লিদের কান্নায় এবং ‘আমিন আমিন’ ধ্বনিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সিলেট নগরীর পাশাপাশি ঢাকার বায়তুল মোকাররম ও মহাখালীস্থ গাউছুল আজম মসজিদেও মুসল্লিদের ব্যাপক সমাগম ছিল বলে জানা গেছে। বিশেষ করে গাউছুল আজম মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানেও জায়গা না হওয়ায় অনেকেই চত্বরে নামাজ আদায় করেন।

মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে সিলেটের প্রতিটি মসজিদে তৃতীয় জুমার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সর্বশেষ সংবাদ

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

​শাল্লা  প্রতিনিধি:  ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস