admin

প্রকাশিত: 5:40 PM, March 8, 2026

সিলেটে জোড়া ছিনতাইয়ে আতঙ্ক দুই মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

সিলেটে জোড়া ছিনতাইয়ে আতঙ্ক দুই মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার:

সিলেটের অভিজাত এলাকাগুলোতে ফিল্মি স্টাইলে পরপর দুটি দুর্র্ধষ ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হাউজিং এস্টেট ও সাগরদীঘির পাড়ে ঘটা এই নজিরবিহীন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জনমনে স্বস্তি ফেরাতে ও অপরাধীদের দমনে এবার কঠোর অবস্থান নিয়েছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন।

গত শুক্রবার দক্ষিণ সুরমায় এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “সিলেটে দিনের আলোয় ছিনতাইয়ের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট বলছি, জনগণের প্রত্যাশা পূরণে যা যা করা দরকার তা করতে কোনো বিলম্ব করবেন না। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না।” তিনি সিলেটকে একটি নিরাপদ ও শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

অন্যদিকে, নগরের মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি ছিনতাইকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে।” মন্ত্রী জানান, এ বিষয়ে প্রশাসনের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং পুলিশ অপরাধীদের ধরতে তৎপর রয়েছে।

নগরের হাউজিং এস্টেট এবং এক সময়কার ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত সাগরদীঘির পাড়ে এই ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটেছে। সাগরদীঘির পাড়ের ঘটনায় কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আক্রান্ত নারী মামলা করতে আগ্রহী না হলেও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিগত সরকারের সময় সাঁড়াশি অভিযানে চিহ্নিত অপরাধীরা এলাকা ছাড়লেও, বর্তমানে নতুন করে কারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এখন পর্যন্ত কোনো ঘটনার আসামি গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা কাটছে না।


সর্বশেষ সংবাদ

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক

সিসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলোচনায় আইনজীবী হাসান আহমদ পাটোয়ারী রিপন

সিসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলোচনায় আইনজীবী হাসান আহমদ পাটোয়ারী রিপন

* দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিনা পারিশ্রমিকে নেতাকর্মীদের আইনি সেবা ও সামাজিক সুখ্যাতিতে আস্থা তৃণমূলের স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন (সিসিক)

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ