admin
প্রকাশিত: 6:13 PM, March 8, 2026
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সিলেট-১ আসনের আওতাধীন ৩৬টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক সৌজন্য বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার রাত ১০টায় সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নিজ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে সিলেট-১ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত ৩৬টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও বৈঠকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এক যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে নির্ধারিত সময়ে উক্ত সৌজন্য বৈঠকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। মূলত নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এবং সাংগঠনিক ও সামাজিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক
* দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিনা পারিশ্রমিকে নেতাকর্মীদের আইনি সেবা ও সামাজিক সুখ্যাতিতে আস্থা তৃণমূলের স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন (সিসিক)
‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি
সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ