admin

প্রকাশিত: 7:13 PM, March 8, 2026

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

তাঁতপণ্যের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত বিপণন জরুরি

তাঁতশিল্প মেলার উদ্বোধনকালে বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাংলাদেশের তাঁতশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে উন্নত মার্কেটিং ও বিপণনের ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, উৎপাদন খরচ কমানো, কাঁচামাল সহজলভ্য করা এবং উচ্চমূল্যের মসলিন ও জামদানি পণ্য টেকসই করার ওপর জোর দিতে হবে, যাতে দেশীয় তাঁত শিল্পের হারানো ঐতিহ্যকে বিশ্ববাজারে ফিরিয়ে আনা যায়।
গতকাল রবিবার রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে ও বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হওয়া ১০ দিনব্যাপী (৮-১৭ মার্চ) তাঁতশিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘তাঁত মেলার প্রতিটি পণ্যেরই বিশেষ সম্ভাবনা রয়েছে, এজন্য উন্নত মার্কেটিং খুব জরুরি।
আগামী দিনে সংশ্লিষ্টরা কিভাবে উৎপাদন খরচ কমাবে এবং উপকরণ সহজলভ্য করবে, সে বিষয়ে কাজ করব। মসলিন ও জামদানি যদি উচ্চমূল্যের না হয়, তা টিকে থাকতে পারবে না। বস্ত্র খাতের হারানো ঐতিহ্যকে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের বাজারে ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য।’
মন্ত্রী আরো উল্লেখ করেন, বাংলাদেশে তাঁত শিল্পের ইতিহাস বহু প্রাচীন।
ঐতিহ্যবাহী তাঁতশিল্পে প্রায় ১৫ লাখ লোক জড়িত। গ্রামীণ কর্মসংস্থানে তাঁতশিল্পের অবস্থান দ্বিতীয় এবং বৈদেশিক রপ্তানিতে তাঁত খাতের অবদান প্রায় ২.৬ শতাংশ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন অনুযায়ী কুটিরশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি বলেন, ‘উচ্চ আয়ের দেশ গঠনে তাঁতশিল্পের বিকাশে বাংলাদেশ তাঁত বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাঁত খাতে উৎপাদিত বস্ত্র দেশের মোট চাহিদার প্রায় ৪৫ শতাংশ পূরণ করে। এ শিল্পকে আরো সমৃদ্ধ করতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ই-কমার্স প্ল্যাটফর্ম সংযুক্ত করা প্রয়োজন।’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি বলেন, আধুনিক প্রযুক্তি এবং যুগোপযোগী নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁতপণ্য বিকশিত করা উচিত।
উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেলার সব স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব, বাংলাদেশ তাঁত বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রকল্প পরিচালক ও আগত দর্শনার্থীরা।


সর্বশেষ সংবাদ

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক

সিসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলোচনায় আইনজীবী হাসান আহমদ পাটোয়ারী রিপন

সিসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলোচনায় আইনজীবী হাসান আহমদ পাটোয়ারী রিপন

* দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিনা পারিশ্রমিকে নেতাকর্মীদের আইনি সেবা ও সামাজিক সুখ্যাতিতে আস্থা তৃণমূলের স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন (সিসিক)

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ