admin

প্রকাশিত: 4:47 PM, March 9, 2026

ঈদের আগে নির্বাচিত ইমাম মুয়াজ্জিনরা সম্মানী পাবেন

ঈদের আগে নির্বাচিত ইমাম মুয়াজ্জিনরা সম্মানী পাবেন

সিলেটের সংবাদ ডেস্ক:

১৫ই মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন নির্বাচিত মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা। এ ছাড়াও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় গুরুরাও পাবেন এই মাসিক সম্মানী। আগামী ১৪ই মার্চ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল সচিবালয়ে ধর্মমন্ত্রীর দপ্তরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে গঠিত সেলের সভা হয়। এরপর ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এই ব্রিফ করেন।

এসময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাচনী ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি হিসেবে ধর্মীয় ও সামাজিক সমপ্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করার বিষয়টি ঘোষণা করা হয়। সরকারের এ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদুল ফিতরের আগেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানী প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে পাইলট স্কিমের আওতায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মোট ৪,৯০৮টি মসজিদ নির্বাচন করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে ২টি করে মোট ৯৯০টি মন্দির, বৌদ্ধবিহার রয়েছে এমন ৭২টি উপজেলার প্রতিটি থেকে দুইটি করে মোট ১৪৪টি বৌদ্ধবিহার নির্বাচন করা হয়েছে। এ ছাড়া, গির্জা আছে এরূপ ১৯৮টি উপজেলার প্রতিটি থেকে দুইটি করে মোট ৩৯৬ গির্জা নির্বাচন করা হয়েছে।

উপদেষ্টা জানান, এ পাইলট স্কিমের আওতায় নির্বাচিত মসজিদের ইমামকে পাঁচ হাজার, মুয়াজ্জিনকে তিন হাজার ও খাদেমকে দুই হাজার টাকা মাসিক সম্মানী দেয়া হবে। নির্বাচিত মন্দিরের পুরোহিত পাঁচ হাজার ও সেবাইত তিন হাজার টাকা করে সম্মানী পাবেন। বৌদ্ধবিহারের অধ্যক্ষ পাঁচ হাজার ও উপাধ্যক্ষ তিন হাজার এবং গির্জার পালক বা যাজক পাঁচ হাজার ও সহকারী পালক বা যাজককে তিন হাজার টাকা সম্মানী দেয়া হবে। এ ছাড়া, প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে সংশ্লিষ্ট ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এক হাজার টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। অন্যান্য ধর্মের নির্বাচিত উপাসনালয়ের ব্যক্তিরা তাদের প্রধান একটি ধর্মীয় উৎসবে দুই হাজার করে উৎসব ভাতা পাবেন বলে জানান তিনি।

মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য স্থায়ীভাবে মাসিক সম্মানী প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের জন্য ধর্ম সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের খণ্ডকালীন বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করবে। এ ছাড়া, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় প্রধানদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।


সর্বশেষ সংবাদ

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক

সিসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলোচনায় আইনজীবী হাসান আহমদ পাটোয়ারী রিপন

সিসিক নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলোচনায় আইনজীবী হাসান আহমদ পাটোয়ারী রিপন

* দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিনা পারিশ্রমিকে নেতাকর্মীদের আইনি সেবা ও সামাজিক সুখ্যাতিতে আস্থা তৃণমূলের স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন (সিসিক)

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

‘গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা কবিতার পংক্তিকে

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ একটি

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতেভূমিকা রাখে: কয়েস লোদী

সিলেটের পাঠানটুলায় বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলা হাউজিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এ