admin
প্রকাশিত: 4:51 PM, March 9, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১২ই ফেব্রুয়ারি। ব্যালটের যুদ্ধে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট যায় সংসদে বিরোধী দল হিসেবে। সদ্য অনুষ্ঠিত এই ভোটে ৫০টি দলের ও স্বতন্ত্র মিলে ভোটে প্রার্থী ছিলেন ২০২৮ জন। এর মধ্যে জামানত হারিয়েছেন ১,৩৪৭ জন প্রার্থী। এবার প্রার্থীদের জামানত ছিল ৫০ হাজার টাকা। প্রাথমিক তথ্য অনুযায়ী ১৩৪৭ জন (৬৬% প্রতিদ্বন্দ্বী) প্রায় পৌনে সাত কোটি টাকার জামানত খুইয়েছেন। সম্প্রতি ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ফলাফল বিশ্লেষণেও এসব তথ্য দেয়া হয়েছে।
ইসি’র জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ভোটের ফলাফলের গেজেট প্রকাশের পর আদালতে চ্যালেঞ্জ করতে পারেন সংক্ষুব্ধ যে কেউ। এ জন্য ৪৫ দিন সময় রয়েছে। এ সময়সীমা পার হওয়ার পর জামানতের অর্থ ফেরতের যোগ্যরা আবেদন করতে পারেন।
এদিকে ইসি’র ওয়েব সাইটে প্রকাশ হওয়া ফলাফলে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রাপ্ত ভোটের ব্যবধান এক কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫। ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতে মামলা নিষ্পত্তি হলে ঘোষণা করা হবে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থীরা মোট ৩ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার ৯৯৪ ভোট পেয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতে ইসলামীর প্রার্থীরা পেয়েছেন ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ২৫৯ ভোট। ২৯৯ আসনে মোট ভোটার ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৫৮৫। এর মধ্যে ভোট দিয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ১৯৩ জন। ভোট পড়ার হার ৬০ দশমিক ২৪ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ৭ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ১১৩টি।
ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ২১১টি আসন পেয়েছেন (চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনসহ)। এই প্রতীকের প্রার্থীরা সব আসনে পেয়েছেন বৈধ ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা ৬৮টি আসন পেয়েছেন। দলটির প্রাপ্ত ভোটের হার ৩১ দশমিক ৭৭ শতাংশ।
নির্বাচন কর্মকর্তারা বলেন, পোস্টাল ব্যালটের অধিকাংশ কেন্দ্রে বিএনপি’র চেয়ে এগিয়ে ছিল জামায়াত, এনসিপি ও তাদের জোটের প্রার্থীরা। তবে দু’টি আসনে পোস্টাল ব্যালটের ভোটেই জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। মাদারীপুর-১ আসনে ৩৮৫ এবং সিরাজগঞ্জ-৪ আসনে ৫৯৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন দুই প্রার্থী। মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী জয় পেয়েছেন ৬৪,৯০৯ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর ভোট ছিল ৬৪,৫২৪টি। এ আসনে পোস্টাল ব্যালটের ভোট ব্যবধান গড়েছে বলে আলোচনা রয়েছে। খেলাফত মজলিসের প্রার্থী পোস্টাল ব্যালটে ভোট পান ১,৩৯৮টি এবং বিএনপি প্রার্থী পান ২৩৩ ভোট। সিরাজগঞ্জ-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জিতেছেন ১,৬১,৮৭২ ভোট পেয়ে; বিএনপি প্রার্থী পান ১,৬১,২৭৮ ভোট। এখানে জামায়াত প্রার্থী পোস্টাল ব্যালটে ভোট পান ২১৭৯ আর ধানের শীষ প্রার্থী পান ৮২০ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০টি আসনে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি। সবচেয়ে বেশি ৭৮ দশমিক ২৭ শতাংশ ভোট পড়েছে চুয়াডাঙ্গা-২ আসনে। সর্বনিম্ন ৩৭ দশমিক ৪২ শতাংশ ভোট পড়ে ঢাকা-১২ আসনে।
ইসি’র দেয়া তথ্যমতে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। আর ২৯৯ আসনে অংশ নেয় ২ হাজার ২৮ জন প্রার্থী। এরমধ্যে রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। এই প্রার্থীদের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ৯৪৬। তাদের মধ্যে বিভিন্ন দলের ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন। আর নারী প্রার্থীর সংখ্যা ৮৩। তাদের মধ্যে বিভিন্ন দলের ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা
স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের