admin

প্রকাশিত: 4:10 PM, March 11, 2026

যাত্রা পথে হঠাৎ বাজারে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

যাত্রা পথে হঠাৎ বাজারে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

স্টাফ রিপোর্টার

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অত্যন্ত সাদাসিধেভাবে এবং কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই বিশ্বনাথের পুরান বাজারে নিত্যপণ্যের বাজার দর তদারকি করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই থেকে সিলেট ফেরার পথে হঠাৎ গাড়ি থামিয়ে তিনি এই পরিদর্শন করেন। মন্ত্রীর এই আকস্মিক উপস্থিতিতে বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শেষে সড়কপথে সিলেট ফিরছিলেন বাণিজ্যমন্ত্রী। দুপুর আড়াইটার দিকে তার গাড়ি বহর বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে পৌঁছালে তিনি আকস্মিক গাড়ি থামানোর নির্দেশ দেন। কোনো প্রটোকল বা আড়ম্বর ছাড়াই তিনি সাধারণ ক্রেতার মতো বাজারে প্রবেশ করেন।
বাজারের সরু গলিতে প্রবেশ করে মন্ত্রী প্রথমে ফুটপাতের দোকানে পেঁয়াজ, রসুন ও আদার দাম জানতে চান। শুরুতে ব্যবসায়ীরা তাকে চিনতে পারেননি। একজন বিক্রেতা দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৩৫ টাকা জানালে তিনি সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি মার্কেটের ভেতরে ‘মা এন্টারপ্রাইজ’সহ বেশ কিছু বড় দোকানে প্রবেশ করেন। সেখানে তিনি সয়াবিন তেলসহ অন্যান্য ভোজ্যতেলের মজুত ও মূল্য যাচাই করেন। ৫ লিটার সয়াবিন তেলের দাম ৯৫০ টাকা শুনে তিনি বাজারের স্থিতিশীলতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

পরিদর্শনকালে প্রায় ২৫-২৬টি দোকান ঘুরে দেখেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা জানান। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “বাজারে পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে, কোনো সংকটের আশঙ্কা নেই। আপনারা ন্যায্যমূল্যে পণ্য বিক্রি অব্যাহত রাখুন।”

বাজার পরিদর্শনের শেষ পর্যায়ে সাধারণ মানুষ বিষয়টি টের পেলে ভিড় বাড়তে থাকে। প্রায় আধাঘণ্টা বাজার মনিটরিং শেষে মন্ত্রী সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রশাসনের কোনো আগাম তথ্য ছাড়াই মন্ত্রীর এমন ‘স্মার্ট’ তদারকি সাধারণ মহলে বেশ প্রশংসিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল