admin
প্রকাশিত: 2:59 PM, March 15, 2026
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও ১৪-এর পৃথক অভিযানে চাঞ্চল্যকর সুলতান মিয়া হত্যা মামলার ৪ আসামি, মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি এবং মানবপাচার চক্রের ২ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোরে ও রাতে সিলেট, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ায় এসব অভিযান পরিচালিত হয়।
ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর ‘সুলতান মিয়া’ হত্যা মামলার এজাহারনামীয় ৪ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও র্যাব-১৪। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভিকটিম সুলতান মিয়া ঢাকা থেকে বাড়ি ফিরলে সীমানা বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৪ মার্চ) রাত ১২:৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন কৃষ্ণনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মুত্তাকিন (২২), জুলহাস (৩০), ফরহাদ ওরফে বিল্টু (৩৩) এবং তাদের পিতা মিরাজ আলী (৬০)। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়ায় ৫ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামি মাছুম আহমেদকে (৩০) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৯। গত ২৮ ডিসেম্বর ও পরবর্তী সময়ে ভিকটিমকে দুই দফা ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র্যাব।
র্যাব-৯, সিপিসি-২ এর একটি দল ১৩ মার্চ রাত ১১:৩৫ মিনিটে কুলাউড়ার দক্ষিণ পাবই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাছুম কমলগঞ্জ উপজেলার গোপালনগর এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে
স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া
জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর
নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।