admin
প্রকাশিত: 4:45 PM, March 16, 2026
নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার বেলা ২টায় নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার এর প্রিন্সিপাল শায়খ মাওলানা আবদুস সোবহান বলেন, সিলেটে কুরআন শিক্ষার বিস্তারে নাসীহা ফাউন্ডেশন অভূতপূর্ব ভূমিকা রেখে চলেছে। তাদের এই উদ্যোগ অব্যাহত থাকলে নামাজের সূরা শুদ্ধ নয়, এমন লোক পাওয়া যাবে না। তিনি সবাইকে কুরআন শিক্ষার জন্য আগ্রহ নিয়ে অগ্রসর হওয়ার আহবান জানান।
মাহফিলে কুরআন কোর্স পরীক্ষায় অংশ নেওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, পুরস্কার তোলে দেন অতিথিরা। রায়নগর সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন নাসীহা ফাউন্ডেশনের অন্যতম অভিভাবক আলহাজ্ব আব্দুর রাকিব রকু।
নাসীহা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শাইখ হাবীব নূহ এর পক্ষে (লিখিত ব্যক্তব্য) উদ্বোধনী বক্তব্য রাখেব নাসীহা ফাউন্ডেশনের পরিদর্শক সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী।
নাসীহা পরিবারের সদস্য হাফেজ আব্দুল হাদী তালহার কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট আলেম, আলোচক ও চিন্তাবিদ মাওলানা শাহ মমশাদ আহমদ।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নাসীহা ফাউন্ডেশনের অভিভাবক আব্দুল কাইয়ূম, আব্দুল আল্লাম রামীম, কাজিরবাজার মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল খালিক, জামেয়া দারুল ফালাহ সিলেটের প্রিন্সিপাল হাফেজ মাওলান শিব্বীর আহমদ, জামেয়া হেদায়াতুল ইসলাম সিলেটের মুহতামিম মাওলানা মুফতি শাহ মুতিউর রহমান, নাসীহার পরীক্ষক মাওলানা লুকমান হাকিম, মাহমুদ হোসাইন প্রথমপাশী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মুহাইমিন, মাওলানা সিফাত উল্লাহ, হাফেজ ফাহিম আহমদ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত