admin

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৬

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ইফতার মাহফিল

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ইফতার মাহফিল

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ২৪ রমযান নগরীর ২৬নং ওয়ার্ডের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ আহমদের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী।

ইউএনও তার বক্তব্যে বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সারা বছর আত্মসংযম, সততা ও নিয়মানুবর্তিতা চর্চা করা এবং তাকওয়া বা খোদাভীতি অর্জনের মাধ্যমে একটি পরিশুদ্ধ জীবন গড়া সম্ভব। ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে সহমর্মিতা, দানশীলতা, এবং হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করা রমজানের মূল শিক্ষা।

তিনি আরো বলেন, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রকৃত মানবিকতা হলো ধারাবাহিক ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করেই একটি সহমর্মী ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আজীবন সদস্য, সিসিকের সাবেক প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক বক্স লিপন, আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু ও সদস্য দুলাল হোসেন।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ শফিক আহমদ শফি, সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদ, সহ-সভাপতি মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, সদস্য আহমেদুর রহমান ছাদেক, জাবেদ এমরান, রাশেদুল ইসলাম সোয়েব ও আব্দুল হাসিব প্রমুখ। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন হাজী এম আহমদ আলী। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের

মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট কৃষি

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে দুই দিনে ১৮ জনের মৃত্যু

রেকর্ড গরমে বিপর্যস্ত জনজীবন, জরুরি সতর্কতা জারি মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ফ্রান্স। দেশটির

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

​শাল্লা  প্রতিনিধি:  ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। গতকাল মঙ্গলবার

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন: জাহাঙ্গীরনগরে দেদারছে টিলা কাটছে হাফিজ মেম্বার ও তার সিন্ডিকেট

সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

রাষ্ট্রপতির ‘ভাগনে’ পরিচয়ে এখনো দাপট ঠিকাদার মিঠামইনের হাবিব

আজমিরীগঞ্জ ও সুনামগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলনের অভিযোগ তদন্তের আশ্বাস মন্ত্রী মির্জা ফখরুলের পরিচয় দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস