admin

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে ফুটপাত ব্যবসায়ীরা চাঁদা না দেয়ার জন্য রাস্তায় মাইকিং

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে ফুটপাত ব্যবসায়ীরা চাঁদা না দেয়ার জন্য রাস্তায় মাইকিং

মোঃ ফারুক মিয়া :

সিলেট নগরীর ফুটপাতে আবারও বসেছেন হকাররা। দীর্ঘদিন ধরে লালদিঘীরপাড় মাঠে অস্থায়ী পুনর্বাসনে ব্যবসা করলেও লোকসানের মুখে পড়ে জীবিকার তাগিদে শেষ তিন দিনের জন্য ফুটপাতে নেমেছেন তারা। একই সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছেন ফুটপাত ব্যবসায়ীরা।

হকাররা জানান, অস্থায়ী পুনর্বাসনে ব্যবসা করে তারা লাভবান হতে পারেননি। ফলে দুমুঠো ভাতের জন্য বাধ্য হয়ে তারা নগরীর বিভিন্ন সড়কের ফুটপাতে বসে ব্যবসা শুরু করেন। এ লক্ষ্যে টানা তিন দিন সময় নিয়ে তারা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নামেন।

গতকাল বুধবার রাত আটটায় হকার নেতৃবৃন্দরা ফুটপাতে হেঁটে হেঁটে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালান। এ সময় তারা ঘোষণা দেন—কোনো হকার চাঁদা দেবেন না। কেউ চাঁদা আদায়ের চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

হকার নেতারা বলেন, সম্প্রতি কিছু দুষ্কৃতিকারী চাঁদা আদায়ের চেষ্টা করলে ফুটপাত ব্যবসায়ীরা প্রতিবাদে ফুঁসে ওঠেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ রাজনৈতিক নেতা বা সাংবাদিক পরিচয়ে চাঁদা তুলতে এলে তাকে আইনের আওতায় আনা হবে।
এছাড়াও তারা জানান, উন্মুক্ত ফুটপাত ব্যবসায় কোনো ধরনের চাঁদা বা ভাড়া দেওয়া হবে না। কেউ চাঁদা দিলে বা চাঁদাবাজদের সহায়তা করলে সংশ্লিষ্ট হকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও সর্বদলীয় হকার দলের সভাপতি আব্দুল আহাদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর চৌধুরী জীবন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক খোকন ইসলাম, সিলেট মহানগর হকার্স দলের সদস্য সচিব শাহজাহান আহমদ, হকার ঐক্য কল্যাণ পরিষদের নজরুল ইসলাম নজু, সিলেট ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুবেল, সদস্য খলিল আহমদ, ফকির হোসেন, তারেক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ মাগরিব

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন