admin

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

ছুটির আমেজ কাটেনি সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

ছুটির আমেজ কাটেনি সিলেটে পর্যটকদের উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতরের সরকারি সাতদিনের লম্বা ছুটি শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে। তবে ছুটির রেশ কাটেনি প্রকৃতির স্বর্গরাজ্য সিলেটে। এখনো জেলার প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, পর্যটকদের এই ঢল চলতি সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সরেজমিনে দেখা গেছে, সিলেটের জনপ্রিয় স্পট— জাফলং, ভোলাগঞ্জের সাদাপাথর, বিছনাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট ও লালাখালে তিল ধারণের ঠাঁই নেই। পাথরের ওপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলের ধারা আর পাহাড়ের মিতালি উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। বিকেলের দিকে মালনিছড়াসহ বিভিন্ন চা বাগানগুলোতেও পর্যটকদের সরব উপস্থিতি দেখা গেছে।

টানা ছুটিতে পর্যটকদের ঢল নামায় সিলেটের হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো এখনো কানায় কানায় পূর্ণ। জিন্দাবাজারের হোটেল গোল্ডেন সিটির মহাব্যবস্থাপক মলয় দত্ত মিষ্টু জানান, ঈদের পরদিন থেকে তাদের কোনো রুম খালি নেই। অনুকূল আবহাওয়া এবং দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার অন্যবারের চেয়ে পর্যটক অনেক বেশি।

সিলেট হোটেল-মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এটিএম শোয়েব আহমদ বলেন, “দীর্ঘ ছুটি থাকায় এবার সিলেটে গত কয়েক বছরের তুলনায় রেকর্ডসংখ্যক পর্যটক এসেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় মানুষ পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছেন।”

বিপুল পর্যটক সমাগমকে কেন্দ্র করে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। তবে সুযোগ বুঝে কিছু ক্ষেত্রে প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন অনেক পর্যটক। সারা বছর হোটেলগুলো বিশেষ ছাড় দিলেও ঈদের এই মৌসুমে নির্ধারিত ভাড়াতেই বুকিং দিতে হয়েছে আগন্তুকদের।

সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন থাকলে চলতি মাসজুড়েই পর্যটন কেন্দ্রগুলো এমন উৎসবমুখর থাকবে।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা