admin

প্রকাশিত: 3:57 PM, April 6, 2026

সমাজের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব : মুহাম্মদ ফখরুল ইসলাম

সমাজের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট নগরীর ১১নং ওয়ার্ডের ভাতালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। রোববার বিকেলে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ বাড়ীটি পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের সহমর্মিতা জানান। এসময় সাধ্যমত পাশের থাকার প্রতিশ্রুতি দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারী পারভেজ আহমদ, ১১নং ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল আলীম, সহ সভাপতি রফিক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান ও জামায়াত নেতা রুমেল আহমদ প্রমূখ।

পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য পরীক্ষাস্বরুপ। বিপদে ধৈর্য্যধারণ করা মুমিনের কর্তব্য। অপরদিকে এক ক্ষতিগ্রস্থ ভাইয়ের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়ানো অপর মুমিনের দায়িত্ব। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। জামায়াত সব সময়ই ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেই এর ধারা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

প্রসঙ্গত- গত ৭ই মার্চ নগরীর ভাতালিয়া এলাকায় বৈদ্যুতিক শর্ট-সাকিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি: জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত