admin

প্রকাশিত: 11:08 AM, April 7, 2026

জৈন্তাপুরে জমকালো আয়োজনে ‘চিকনাগুল স্পোর্টস জোন’-এর উদ্বোধন

জৈন্তাপুরে জমকালো আয়োজনে ‘চিকনাগুল স্পোর্টস জোন’-এর উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম ‘চিকনাগুল স্পোর্টস জোন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্পোর্টস জোনের উদ্বোধন করা হয়।

তরুণ সমাজসেবী জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্পোর্টস জোনের উদ্বোধন ঘোষণা করেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বদরুল ইসলাম আজাদ বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজ যেভাবে মাদক ও মোবাইলের ক্ষতিকর আসক্তিতে নিমজ্জিত হচ্ছে, তা আমাদের জন্য উদ্বেগের কারণ। এই মরণব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। চিকনাগুল স্পোর্টস জোন তরুণদের সুস্থ বিনোদনের একটি চমৎকার মাধ্যম হবে। ইনডোর সুবিধা থাকায় দিন-রাত যেকোনো সময় তারা শারীরিক চর্চা ও খেলাধুলা চালিয়ে যেতে পারবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কামরুজ্জামান চৌধুরী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের ক্রীড়া উদ্যোগ প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি, এই স্পোর্টস জোন থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি হবে যারা ভবিষ্যতে আমাদের অঞ্চলের নাম উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুমন। সাবেক ইউপি সদস্য ও পরিবহন শ্রমিক নেতা নিজাম উদ্দিন এবং সাবেক মেম্বার তাজেল আহমদ। ইউপি সদস্য আব্দুল মুসাব্বির, জুবের আহমদ ও নজরুল ইসলাম। বটেশ্বর বাজার পিউলি সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির বর্তমান সভাপতি সুলেমান আহমদ চৌধুরী ও সাবেক সভাপতি জুনাব আলী। সমাজসেবী আকবর আহমেদ, আকমল হোসেন জাহিদ, সাজ্জাদ জাকিরিয়া, কোচ বশির আহমদ প্রমুখ।

প্রীতি ফুটবল ম্যাচ: উদ্বোধন অনুষ্ঠান শেষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলা ফুটবল দল ও জেলা পুলিশ ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। টানটান উত্তেজনার ম্যাচটি উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। খেলা শেষে অতিথিরা এই অঞ্চলে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, নবগঠিত এই ইনডোর স্টেডিয়ামটির পরিচালনা পর্ষদের দায়িত্বে রয়েছেন বদরুল ইসলাম আজাদ, জাহাঙ্গীর আলম, জুবের আহমদ ও জাহেদ আহমদ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও খেলোয়াড়দের নিয়ে এক ফটোসেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে