admin

প্রকাশিত: 7:12 AM, December 3, 2025

ওপারে পালিয়েছে সুবাস, এপারে রেখে গেছে কুবাস

ওপারে পালিয়েছে সুবাস, এপারে রেখে গেছে কুবাস

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাটে উত্থান ঘটেছিল এক আওয়ামী ডেভিলের। সুবাস দাস নামের এই ডেভিল সীমান্তের ওপারে চলে গেলেও এপারে রে গেছে তার কুবাস। সেই কুবাস (দর্গন্ধ) এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পূরো উপজেলা জুড়ে। তার অনুগত ডেভিলরা রাজনৈতিক খোলস বদলিয়ে চালিয়ে যাচ্ছে সরকারী খনিজ সম্পদ পাথর-বালু লুটপাট ও চাঁদাবাজির রামরাজত্ব।

সাধারণ হোটেল বয় ও টি-বয় থেকে আওয়ামী আমলে হাজার কোটিপতি হয়ে উঠে এই সুবাস।

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের প্রয়াত নলিনী কান্ত দাসের ছেলে এই সুবাস দাস। নুন আনতে পানতা ফুরায় পরিবারের ছেলে যেন হয়ে উঠেছিলেন মধ্যযুগের এক সম্রাট।

মাত্র ১৫ বছরের ব্যবধানে তার জীবনে যে পরিবর্তন তা সব কল্পনাকেও হার মানিয়েছিল। একেবারে হোটেল বয় থেকে হয়েছিল শত শত কোটি টাকার মালিক। শুধু বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিকই শুধু নয়, তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের পদপদবিও বাগিয়ে নেয় সে। ক্ষমতা ও টাকার জোরে পুরো গোয়াইনঘাট উপজেলা ছিল তার নিয়ন্ত্রণে।

সরকারি কোন কর্মচারী না হলেও উপজেলা প্রশাসন সহ পুরো উপজেলার যেন সে-ই ছিল একচ্ছত্র নিয়ন্ত্রক! ‘উপজেলা কার্যালয় এলাকায়’ ঢুকতে গেলেই নিতে হতো তার অনুমতি। এর ব্যত্যয় ঘটলে নেমে আসতো বিপদ। তার মন জুগিয়ে চলতে না পারলে জীবন কেড়ে নিতেও পিছপা হতো না সে।এমনই এক শাসন চালিয়েছে সে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। ১৯৯৯ সালে এসএসসি পাস করে অভাবের তাড়নায় তার লেখাপড়া আর এগোয়নি। ফলে তাকেই হাল ধরতে হয়েছে পরিবারের সদস্যদের ভরণ পোষণের। চাকরি নেন উপজেলা সদরের ব্যবসায়ী কালা মিয়ার আবাসিক হোটেলে। এসময় তাকে আবাসিক হোটেল দেখাশোনার পাশাপাশি চায়ের দোকানেরও দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। চায়ের দোকানের কাজের সুবাদে তার সাথে পরিচয় হয় উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তা-কর্মচারীর। সেই সুযোগ লুফে নিয়ে সুবাস কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাছ, সুগন্ধি চাল বিভিন্ন নিত্য পণ্য নিয়ে হাজির হতো উপজেলা কার্যালয়ে। এভাবেই একসময় সে হয়ে উঠেছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের প্রিয়ভাজন হিসেবে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে শুরু করে তদবির বানিজ্য। একের পর এক তদবিরে সফল হওয়ায় তার সুনাম ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। তখন তার এই একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে পুরো উপজেলা জুড়ে গড়ে তোলে কয়েকটি ‘গ্যাং গ্রুপ’। এই গ্রুপগুলোর মাধ্যমে নদীতে কি ডাঙ্গায়, সবখানেই চলছিল চাঁদাবাজি।

রাতারাতি ভাগ্য পরিবর্তন হওয়া গ্যাং লিডার সুবাস শুরুতে বিএনপির রাজনীতি করলেও পরবর্তীতে সে হয়ে যায় আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা। আর এসব কিছু সম্ভব হয়েছে শুধু অবৈধ টাকার জোরে। এমন অভিযোগ ছিল ত্যাগী আওয়ামী লীগ নেতা-কর্মীর। তাদের দাবি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সে মন্ত্রীর কাছের লোক পরিচয় দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। মন্ত্রীর কাছের লোক সুবাস, এই ভয়ে দুর্নীতিবাজ উপজেলা প্রশাসন ও পুলিশ যেন হয়ে গিয়েছল তার কাছে জিম্মি।

পাথর কোয়ারী,বালু মহাল, চোরাচালান লাইনম্যান, তামাবিল স্থলবন্দর ও নদীপথে নৌকা, ভলগেইট,লঞ্চ থেকে চাঁদাবাজী এবং লোটপাট করে হাজার কোটিপতি হয়ে তার নাম হয়ে গিয়েছিল গোয়াইনঘাটের দাদা। অনেক সুবিধা ভোগীরা তাকে দাদা নামে ডাকতেন। দাদা মানে সিলেট জেলা পরিষদের সদস্য, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মন্ত্রী সিলেট-৪ আসনের ইমরান আহমদ এমপির টাকার মিশিন। এই সুবাস দাস ওরফে দাদা এখন সীমান্তের ওপার ভারতে পলাতক রয়েছে। ভারতে থেকেও সুবাস তার শিষ্য ও অনুগতদের মাধ্যমে পাথর বালু লুটসহ তার অবৈধ সব ব্যবসা নিয়ন্ত্রন করছে।

এদিকে সুবাস দাস ওরফে সুবাস দাদার পলায়নে ৫ আগস্ট পরবর্তী দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দাদা সুবাসের শূণ্যতা পূরণে আরো এক দাদার আবির্ভাব ঘটে গোয়াইনঘাটে। এই দাদার নাম স্টেলিং তাবিয়াং। তিনি গোয়াইনঘাট সংগ্রাম পুন্জির জহিনল কংওয়াংয়ের ছেলে। বিএনপি সিলেট জেলা ক্রিড়া সম্পাদক পরিচয়ে তিনি তিনি সুবাস দাদার স্থলাভিষিক্ত গ্যাং লিডার হয়েছেন। তার বিরোদ্ধে গোয়াইনঘাট থানায় অস্ত্র মামলায় অভিযোগ রয়েছে। তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন তাকে গ্রেফতার করে কারাবন্ধীও করেছিলেন। পরে জামিনে মুক্তি পান।

অভিযোগ উঠেছে, গোয়াইনঘাটের জাফলং,খাসিয়া পুন্জি ও প্রতাপপুরে পাথর বালু লুটপাটে সুবাস নিয়ন্ত্রিত স্টেলিং বাহিনী নামে একটি বিশাল চক্র গড়ে উঠেছে। এই বাহিনীতে আরো যাদের নাম শোনা গেছে তারা হলেন, যুবদল ও বিএনপির জাহিদ খান, পদচ্যুত ইউপি চেয়াম্যন বিএনপি নেতা আরিফ ইকবাল নেহাল, আব্দুস সাত্তার, জুবের, কামাল মেম্বারসহ কয়েকজন। তারা এখন প্রতিদিন আইন অমান্য করে ও নিয়ম কানুনের কোন প্রকার তোয়াক্কা না করে লক্ষ লক্ষ টাকার পাথর বালু লোট করছে এবং সাধারণ দিনমজুর বালু পাথর শ্রমিকদের থেকে প্রতিদিন কমপক্ষে ৫ থেকে ৭ লক্ষ টাকার চাঁদাবাজি করছে। সুবাস দাদার স্থলাভিষিক্ত নতুন দাদা স্টেলিং তাবিয়াং নাকি বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের খাস লোক। সালাহ উদ্দিন আহমদ যখন শিলংয়ে আটক ছিলেন তখন স্টেলিং তাবিয়াং চোরাই পথে সেখান গিয়ে তার দেখভাল করতেন। স্ট্যালির বাহিনী সরকারি কোনো বালু-পাথর মহাল ইজারা নিতে না পারলেও জাফলং, খাসিয়া পুন্জি ও প্রতাপপুরে স্টেলিং বাহিনীর বালু ও পাথর মহাল থেকে লুটপাট ও চাঁদাবাজি থামছে না। সচেতন মহল এ ব্যাপারে বর্তমান সরকার ও প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।