admin

প্রকাশিত: 7:15 AM, December 3, 2025

সুরমার দক্ষিণপার এখনো হকারের দখলে, চাঁদা আদায় করছে একটি চক্র

সুরমার দক্ষিণপার এখনো হকারের দখলে, চাঁদা আদায় করছে একটি চক্র

শিপন আহমদ:

নগরীর সুরমার উত্তর পার হকার মুক্ত হলেও এখনো দক্ষিণ পার হকারদের দখলে। সিলেটের নবাগত জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের স্বমন্বয়ে সুরমার উত্তরপারের ফুটপাত হকার মুক্ত হলেও দক্ষিণ প্রান্তে এখনো কোন অভিযান পরিচালনা করা হয়নি। উত্তরপারে প্রতিনিয়ত প্রশাসনের অভিযান অব্যাহত থাকার ফলে হকাররা ফটুপাতে আর বসছেনা ।

নগরীতে যানজট অনেকটা কমে গেছে, পথচারীরা ফুটপাত দিয়ে চলাচল করতে কোন অসুবিধা হচ্ছেনা। আর এই উদ্যোগ নেওয়ার পর প্রসংসায় ভাসছেন জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার৷ কিন্তু দক্ষিণ প্রান্তে এখনো কোন অভিযান পরিচালনা না হওয়ায় তাইতো ফুটপাতে নির্ভয়ে ব্যবসা পরিচালনা করছেন হকাররা। নগরীর গুরত্ত্বপূর্ণ স্থান ২৬ নং ওয়ার্ড এই ওয়ার্ডে রয়েছে বাসটার্মিনাল ও রেলস্টেশন।

ক্বীনব্রিজ হইতে টার্মিনাল রোড,কদমতলী পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্তর পর্যন্ত রাস্তা দখল করে ব্যবসা করছেন হকাররা এর ফলে প্রতিনিয়ত কদমতলী মুক্তিযোদ্ধা চত্ত্বরে যানজট লেগেই থাকে। আর এসব দোকান থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করে একটি চক্র। অনেক মার্কেটের সামনে দোকান বসিয়ে মার্কেট কতৃপক্ষ ভাড়া আদায় করেণ। প্রতি দোকানের ভাড়া রোজ তিন থেকে চার শত টাকা আদায় করা হয়। এরপর রয়েছে অবৈধ সিএনজি স্ট্যান্ড। ক্বীন ব্রীজে একটি, মুক্তিযোদ্ধা চত্তরে একটি, হুমায়ূন রশীদ চত্তরে একটি ও ওভারব্রিজের নিচে একটি সিএনজি স্ট্যান্ড রয়েছে। ওভারব্রিজের নিচে সিএনজি স্ট্যান্ড হওয়া ও জকিগঞ্জগামী বাস থামিয়ে যাত্রী তোলার সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাইর্ডলিক হর্ণ আর যানজটের কারণে কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা নানান সমস্যার সম্মুখীন হতে হয়।

এদিকে বাসটার্মিনাল হইতে কদমতলী মুক্তিযোদ্ধা চত্তর পর্যন্ত অনেকে সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে স্থায়ী দোকান নির্মাণ করেছেন। ক্বীনব্রীজ হইতে বাবনা পয়েন্ট, রেল গেইট, লাউয়াই রোড চন্ডিপুল পয়েন্ট পর্যন্ত গ্যারেজের গাড়ী গুলো রাস্তায় রেখে মেরামতের কাজ করা হয়। ওভারব্রীজ হইতে গোটাটিকর পর্যন্ত রাস্তার দুই পাশে অসংখ্য ওয়ার্কসপ রয়েছে আর তারা ফুটপাত দখল করে সরকারী জায়গায় গাড়ি রেখে মেরামতের কাজ চালান ফলে সড়ক দূর্ঘটনা ঘটার সম্ভবনা বেশী। এব্যাপরে স্থায়ী সমাধান চান সচেতন মহল। শফিকুল নামের এক পথচারী বলেন ফুটপাত হকারের দখল থাকায় বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হয়।

এব্যাপারে সিলেটের জেলা প্রশাসকের মোবাইলে বার বার কল দিলেও কল রিসিভ করেননি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে প্রতিটি জিনিসের একটি প্লান আছে আমরা প্লান মতো এগুচ্ছি আর যারা ফুটপাত থেকে চাঁদা আদায় করে তাদের খুজে বের করে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় মাদরাসাছাত্রী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শাহপরাণে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।