admin
প্রকাশিত: 7:16 AM, April 9, 2026
জকিগঞ্জ প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি ও আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে সিলেটের জকিগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার ৫০০ জন আউষ ধান চাষী কৃষক এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউষ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রান্তিক কৃষকরা এ উদ্যোগের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের হাতে বীজ ও প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়। উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আহবায়ক রেখাবুল আলম সায়েম, সদস্য সচিব লুৎফুর রহমান সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: হরেক রকমের চিঠি মিলছে সিলেটের দরগাহের ডেগে। কেউ লিখেন প্রেমপত্র, কেউ দেন আল্লাহ্র কাছে বিচার। অবাধ্য স্বামীকে পথে
পর্ব-২ খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের
নোমান আহমেদ: আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে ৬নং দক্ষিণ
সিলেটের সংবাদ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে দেশটিতে ৪ দিনের সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে
ইউপি মেম্বার জসিম ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী