admin
প্রকাশিত: 4:11 PM, April 9, 2026
স্টাফ রিপোর্টার:
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোসি উইন্টারটন। গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, বাংলাদেশ সরকার বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, লজিস্টিক ব্যয় হ্রাস এবং ব্যবসা সহজীকরণের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। দেশের ক্রমবর্ধমান কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগাতে বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য এবং সরকার এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে যুক্তরাজ্যের সাথেও বাণিজ্য ও বিনিয়োগ সংলাপ জোরদার করবে। এসময় যুক্তরাজ্যের Developing Countries Trading Scheme (DCTS)-এর আওতায় বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার আহবান জানান মন্ত্রী। যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোসি উইন্টারটন বলেন, বাংলাদেশের নতুন সরকারের অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব নীতি এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনের উদ্যোগের প্রশংসার দাবী রাখে।
বৈঠকে যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে, বাংলাদেশি পণ্যের জন্য যুক্তরাজ্যের বাজারে বিদ্যমান সুবিধা আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্য, সামুদ্রিক পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
যুক্তরাজ্যের পক্ষ থেকে টক UK Export Finance এর আওতায় প্রায় ২ বিলিয়ন পাউন্ড সমমূল্যের রপ্তানি ঋণ সুবিধা ব্যবহারের বিষয়ে বাংলাদেশকে উৎসাহিত করা হয়। এই সুবিধার মাধ্যমে অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়। উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডায়ালগ পুনরায় সক্রিয় করার বিষয়ে সম্মত হন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে
স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া
জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর
নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।