admin
প্রকাশিত: 5:57 PM, April 14, 2026
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে বুকী নদীর অস্তিত্ব রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। গতকাল সোমবার সকাল ১১টায় কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সুরমা নদীর এই গুরুত্বপূর্ণ শাখাটি সরেজমিনে পরিদর্শন করেন।
জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (উপসচিব) খোকন কান্তি শাহা’র নেতৃত্বে প্রতিনিধিদলটি বুকী নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন। পরিদর্শনকালে নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা, দুই তীরে অবৈধ স্থাপনা নির্মাণ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার ভয়াবহ চিত্র উঠে আসে। বিশেষ করে জাউয়াবাজার সংলগ্ন এলাকায় অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নদীর জমি দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে নদীটি সংকুচিত হয়ে পড়ার বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রæত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পরিচালক খোকন কান্তি শাহা। নির্দেশনার মধ্যে রয়েছে, নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা সব দোকানপাট ও স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা। দ্রæত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নদীর জমি উদ্ধার। বাজার এলাকার বর্জ্য সরাসরি নদীতে ফেলা বন্ধে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা।
প্রতিনিধিদল জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মিয়ার সাথে মতবিনিময় করেন। এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা হয়, নদী বাঁচলে বাজার বাঁচবে। তাই নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার না করে পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের সক্রিয় ভ‚মিকা পালনের আহŸান জানানো হয়।
পরিচালক খোকন কান্তি শাহা সংবাদমাধ্যমকে বলেন, “নদী দখল ও দূষণ কোনোভাবেই বরদাশত করা হবে না। নদীর স্বাভাবিক প্রবাহ ফেরাতে প্রশাসনের কঠোর অবস্থানের পাশাপাশি স্থানীয় জনসচেতনতা অত্যন্ত জরুরি।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা, কমিশনের সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মোঃ আশরাফুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৈয়দ উজ্জামান নাহিদ। প্রতিনিধিদল নদী রক্ষায় নিয়মিত মনিটরিং এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার
দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে দাঁড়িয়েছে
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন
মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রযুক্তির সুফল শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের প্রান্তিক ও দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার নবগঠিত ১০৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কমিটির সকল