admin
প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে নগরজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। এই ওয়ার্ডে সাধারণ মানুষের প্রত্যাশা ও জনমতের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিয়াজ মো. আজিজুল করিম।
স¤প্রতি গণসংযোগকালে তিনি বলেন, “আমি মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থেকে সেবা করতে চাই। ওয়ার্ডের সাধারণ মানুষ যদি সময়মতো তাদের জনপ্রতিনিধিকে কাছেই না পায়, তবে কেন তারা আমাকে নির্বাচিত করবে? নাগরিক সেবা পাওয়া মানুষের অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।”
নিয়াজ মো. আজিজুল করিম কেবল একজন সমাজসেবকই নন, তিনি সিলেটের ব্যবসায়ী মহলে অত্যন্ত সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক এবং ঐতিহ্যবাহী হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত তহবিল ও সামাজিক সংগঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন।
আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, “পরিবর্তনের প্রত্যাশায় জনগণের ভালোবাসায় আমি প্রার্থী হয়েছি। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডকে একটি আধুনিক ও ‘স্মার্ট ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি মানবসেবাকে ইবাদত মনে করি।”
নির্বাচিত হলে আজিজুল করিমের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা, রাস্তাঘাট সংস্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাস নির্মূল, যানজট নিরসন ও পরিষ্কার-পরিচ্ছন্ন ওয়ার্ড গঠন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বেকার যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ।
১নং ওয়ার্ডের সচেতন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আজিজুল করিম একজন সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত। বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। স্থানীয়দের মতে, তার মতো একজন যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচিত হলে ওয়ার্ডের দীর্ঘদিনের পুঞ্জীভ‚ত সমস্যাগুলোর সমাধান হবে এবং নাগরিক সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত হবে।
উল্লেখ্য, আগামী পবিত্র ঈদুল আযহার পরেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যেই প্রার্থীরা এখন কৌশলী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ
গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের
স্টাফ রিপোর্টার: বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী
সিলেটের সংবাদ ডেস্ক: বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান
স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র লঙ্ঘন, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম
স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। মন্ত্রী গতকাল
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫)