admin
প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ শিগগিরই বাংলাদেশ সফর করবেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ তথ্য জানান ।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্র চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
তিনি উল্লেখ করেন, দ্বিপক্ষীয় বাণিজ্য স¤প্রসারণ উভয় দেশের জন্যই কল্যাণকর হবে। রাষ্ট্রদূত জানান, বাণিজ্য সংলাপ জোরদারের অংশ হিসেবে অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ শিগগিরই বাংলাদেশ সফর করবেন। এ সময় তিনি বাংলাদেশের নতুন আমদানি নীতি আদেশ সম্পর্কেও জানতে আগ্রহ প্রকাশ করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন আমদানি নীতি আদেশ প্রণয়নে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ‘আমদানি নীতি আদেশ ২০২৬’-এর খসড়া ব্যবসায়ী মহলের মতামতের জন্য প্রেরণ করা হবে।বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ ও নীতিগত সহযোগিতা আরও স¤প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।
সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সাথে আসা অভিভাবকদের সহায়তায় এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ
গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের
স্টাফ রিপোর্টার: বাণিজ্য সংলাপ জোরদারে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজিন্টিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী
সিলেটের সংবাদ ডেস্ক: বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান
স্কলার্সহোম মেজরটিলা কলেজের নিয়মিত অ্যাসেম্বলিতে এক গর্বময় পরিবেশে শিক্ষার্থীদের মাঝে ‘চেয়ারম্যান এওয়ার্ড’ প্রদান করা হয়। গতকাল রবিবার এই সম্মাননা অধ্যক্ষ
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, গঠনতন্ত্র লঙ্ঘন, শিক্ষক সংকট ও শিক্ষা কার্যক্রম
স্টাফ রিপোর্টার: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না। মন্ত্রী গতকাল
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫)