admin

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

প্রকাশিত সংবাদে জুয়েল আহমদের বক্তব্য

প্রকাশিত সংবাদে জুয়েল আহমদের বক্তব্য

গত ২৪ এপ্রিল শুক্রবার ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর শেষ পাতায় ‘রিকশার গ্যারেজ থেকে কোটিপতি, কার্পেট ব্যবসায় জুয়েলের আলাদিনের চেরাগ ও প্রতারণার ফাঁদ’ শিরোনামে প্রকাশিতে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল মদিনা বস্ত্র বিতান ও আল মদিনা কার্পেট হাউজের স্বত্বাধিকারী জুয়েল আহমদ। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং মানহানিকর। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত সত্য এই যে, আমি দীর্ঘ দিন ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে বন্দরবাজার এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছি। আমার দীর্ঘ বছরের কঠোর পরিশ্রম এবং তিল তিল করে জমানো পুঁজিতে গড়া ব্যবসা প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এই মিথ্যা সংবাদটি পরিবেশন করিয়েছে।

সংবাদে আমার সম্পদের যে কাল্পনিক হিসাব ও শত কোটি টাকার পাহাড় গড়ার কথা বলা হয়েছে, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আমি কোনো সরকারি ভ্যাট বা ট্যাক্স ফাঁকি দেই না এবং আমার সকল ব্যবসায়িক লেনদেন স্বচ্ছ। কার্পেটে বিদেশি স্টিকার লাগিয়ে প্রতারণার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। মূলত ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ও একটি স্বার্থান্বেষী মহল আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার কোনো অবৈধ উপার্জনের উৎস নেই এবং কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে প্রতারণার প্রশ্নই আসে না। বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে আমি আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টিও বিবেচনা করছি।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা